লক্ষ্মীপুর জেলা - Lakshmipur District

লক্ষ্মীপুর জেলা - Lakshmipur District

Share

Lakshmipur District is an administrative region in the Chittagong Division in southeastern Bangladesh

Photos from লক্ষ্মীপুর জেলা - Lakshmipur District's post 31/05/2026

রায়পুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফিরোজ আলম সাহেবের পক্ষ থেকে ঐ ওয়ার্ডের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিরোজ আলম সাহেবের একমাত্র ছেলে আরমান, সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আকিব

স্থান: রায়পুর সরকারি কলেজ মাঠ

26/05/2026

বছরের ৩৬৫ দিনের মধ্যে
শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন।
আলহামদুলিল্লাহ!

25/05/2026

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোরিকশাচালক সাহিনের(৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে পালাতে সহযোগিতা করার অভিযোগে ছাত্রদলের পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাকিবকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর মা বাইরে কাজে গেলে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে একা থাকার সুযোগে অভিযুক্ত সাহিন তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী কিশোরী কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে জানায়, “মা বাসায় না থাকায় আমাকে একা পেয়ে সাহিন জোর করে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে আমার ভিডিও ধারণ করে হুমকি দেয়, কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেবে এবং আমার মা-ভাইকেও মেরে ফেলবে।

পরিবার ও স্থায়ীদের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব দুই লাখ টাকার বিনিময়ে অভিযুক্ত সাহিনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা রাব্বি বলেন, “ছাত্রদল নেতা রাকিবের সহযোগিতায় অভিযুক্ত সাহিন পালিয়েছে । আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

আরেক প্রতিবেশী মিতু বলেন, “রাকিব মোটরসাইকেল নিয়ে অভিযুক্তকে আনতে যায়। পরে পাশে নিয়ে কথা বলে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে । সত্যতা মিললে তারও বিচার হওয়া উচিত।”

ভুক্তভোগী কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার স্বামী নাই “সংসারের প্রয়োজনে আমাকে বাইরে কাজ করতে হয়। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়ের সর্বনাশ করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে রাকিব বলেন, “আমি নিজেই অভিযুক্তকে ধরে পুলিশ ও সাংবাদিকদের খবর দিয়েছি। তাকে পালাতে কোনো সহযোগিতা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগে রাকিবকে আটক করা হয়েছে। তাকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং একটি ধর্ষণ মামলা হয়েছে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

24/05/2026

ব্রেকিং🔴🔴
রায়পুরে পিতাহারা ১৩ বছর বয়সি তরুনীকে ধ*র্ষ*ণ।
টাকা খেয়ে ধ*র্ষ*ক কে ছেড়ে দেওয়ার অভিযোগ!!

Photos from লক্ষ্মীপুর জেলা - Lakshmipur District's post 23/05/2026

ছাত্রদল নেতা আকিবের উদ্যোগে ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া অঞ্চলের একটি মাঠে ফুটবল বিতরণ। উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইয়াছিন আরাফাত সাব্বির

21/05/2026

যাদের শরীরে হারামের রক্ত,
তারা কিভাবে বুঝবে একজন বাবার কষ্ট 😭

21/05/2026

আপনার পরিবারে মা, বোন কিংবা মেয়ে থাকলে তাদের নিরাপত্তা নিশ্চিন্তে তথাকথিত এই সভ্য সমাজ বাদ দিয়ে জঙ্গলে আশ্রয় নিন।

21/05/2026
15/05/2026

নেতার পিছনে না দাঁড়িয়ে, নিজের বাবার পিছনে দাড়ান, নিজেকে অনেক বড় নেতা মনে হবে!

13/05/2026

আমাদের দেশেটা শুধু মাত্র চেতনার উপর দাঁড়িয়ে আছে.!🙂🙏

Want your business to be the top-listed Government Service in Lakshmipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Lakshmipur Sadar
Lakshmipur
3700