দৃষ্টি

দৃষ্টি

Share

দু'চোখে নব সৃষ্টি ..................... Ekti olavjonok secchasebi songhoton...............

16/12/2025

রামগতি উপজেলার আপাতত চরগাজী, বড়খেরী, চর রমিজ ও চর পোড়াগাছা ইউনিয়নের ৫ম শ্রেণির মেধাবীদের নিয়ে এই আয়োজন। স্কুল ও মাদরাসার অভিন্ন প্রশ্ন। এটা আমাদের দ্বিতীয় বছর। গতবছরও ১০১ জনকে মেধা বৃত্তি দেয়া হয়।

আমরা আশা করি, দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে আবিস্কৃত মেধাবীরাই আমাদের আগামীর সম্পদ। ওরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আদরের সোনামণিদের জন্যে রইলো হৃদয়ভরা দোয়া ও ভালোবাসা।

তিন ক্যাটাগরিতে বৃত্তি ঘোষণা করা হয়েছে। আমাদের এই অনন্য আয়োজনে শিক্ষক অভিভাবকসহ সকলকে সবসময় পাশে চাই। ফলাফল নিয়ে কোন আপত্তি থাকলে ২০ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করবেন। আমরা সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে খাতা মূল্যায়ন করার চেষ্টা করেছি।

শিশুরা আমাদের নিকট আমানত। ১০০% আমানতদারিতা রক্ষা করা হয়েছে। অফেরতযোগ্য ২০০০ টাকা জমা দিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জে জিতে গেলে আমরা "দৃষ্টি পরিবার" আরো ২০০০ সহ মোট ৪০০০ টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দিবো!

খুব শীগ্রই আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। সকলের সমন্বিত প্রয়াসে আমরা এই মেঘনা উপকূলে দৃষ্টি মেধা বৃত্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের রয়েছে আরো বহুমুখী সামাজিক কর্মসূচি। পরামর্শ ও অর্থ সহায়তা দিয়ে আমাদের পথচলাকে বেগবান করুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
আমিন।

বিনীত-
শাহ মোহাম্মদ ফয়সল
ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ
তাওহীদুল ইসলাম তারেক

১৬ ডিসেম্বর ২০২৫

পোস্টটি শেয়ার করে দিন

15/12/2025

রক্তে কেনা এই পতাকা জীবন দিয়ে রক্ষা করবো।

সবাইকে মহান বিজয় দিবস ২০২৫ এর শুভেচ্ছা।

Photos from দৃষ্টি's post 15/12/2025

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সামাজিক সংগঠন দৃষ্টির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে রামগতির শিক্ষক সমাজ ও সমাজের বিশিষ্ট নাগরিকদের সামনে দৃষ্টির সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন দৃষ্টির সভাপতি- পীর সাহেব শাহ মোহাম্মদ ফয়সল।

অনুষ্ঠান পরিচালনা করেন- তাওহীদ তারেক।

১৪ ডিসেম্বর ২০২৫

06/12/2025
Photos from দৃষ্টি's post 06/12/2025

ডিএসএলআর ক্যামেরায় দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫
২৯ নভেম্বর শনিবার

30/11/2025

চরগাজী, বড়খেরী, চর রমিজ ও চর পোড়াগাছা নিয়ে আপাতত দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষা হচ্ছে।

২৯ নভেম্বর ২০২৫ শনিবার

30/11/2025

বক্তব্য রাখছেন- আলহাজ্ব নাজিম উদ্দিন সাহেব।

দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

30/11/2025

দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

Photos from দৃষ্টি's post 30/11/2025

দৃষ্টি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

Want your business to be the top-listed Government Service in Lakshmipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Lakshmipur
3732