07/08/2025
অদ্য ০৬ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি’র সার্বিক সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় শিশুযত্ন কেন্দ্র পরিদর্শনসহ অভিভাবকগণের সাথে মতবিনিময় ও ০৬-১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ পরিদর্শন করেন আইসিবিসি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ আবদুল কাদির মহোদয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কাউছার আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ), বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর, জনাব আনিস হোসেন চৌধুরী, যুগ্ম পরিচালক, প্রোগ্রাম উইং, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ও জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর।
প্রকল্প পরিচালক মহোদয় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দুইটি ও কমলনগর উপজেলার একটি শিশুযত্ন কেন্দ্র পরিদর্শনসহ উপস্থিত অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন। এছাড়াও প্রকল্প পরিচালক মহোদয় লক্ষ্মীপুর জেলার সদর ও রামগতি উপজেলায় একটি করে প্রাথমিক বিদ্যালয়ে চলমান ০৬-১০ বছর বয়সি শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ পরিদর্শন করেন।
31/07/2025
আইসিবিসি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলায় ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণের কিছু মুহুর্ত।
বাস্তবায়নকারী সংস্হা: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
29/07/2025
আইসিবিসি প্রকল্প ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে লক্ষ্মীপুর জেলায় বিশ্ব পানিতে ডুবা দিবস-২০২৫ পালন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি’র সার্বিক সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি)প্রকল্পের আওতায় ‘Your Story Can Save a Life’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫’ প্রকল্পভুক্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, ও কমলনগর উপজেলায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, এবং বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর। আলোচনা সভার সঞ্চালনা করেন জনাব মিনহাজ হাসান সুজন, কার্যক্রম সমন্বয়কারী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, লক্ষ্মীপুর। তিনি জানান, দৈনিক প্রথম আলো পত্রিকার তথ্য মতে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত এক বছরে লক্ষ্মীপুর জেলায় ১২৫টি শিশু পানিতে ডুবে মারা গেছে, এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৪০টি, কমলনগর উপজেলায় ২৮, রামগতি উপজেলায় ০৯টি, রায়পুর ২০, ও রামগঞ্জ ২৮টি শিশু।
জনাব মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে জানান, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য। গবেষণা অনুযায়ী পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রয়োজন অভিভাবকের বা যত্নকারীদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন এবং পাঁচ বছর বা তার অধিক বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা। এ প্রেক্ষিতে তিনি উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্থানীয় সাঁতার প্রশিক্ষক, অভিভাবক, শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আইসিবিসি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় নিরাপদ সাঁতার কাঠামোর মাধ্যমে ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পানিতে ডুবা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা আলোচনা সভায় বলেন, লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে একটু নিচু এলাকা এবং অনেক বেশি ডোবা ও পুকুর রয়েছে। বর্ষাকালে এখানে কিছুক্ষণের বৃষ্টিতেই জলাবদ্ধতা ও পার্শ্ববর্তী মেঘনা নদীর জোয়ারের পানিতে বন্যার সৃষ্টি করে, যা শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। সুতরাং, শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে এবং পাঁচ বছরের অধিক বয়স হলেই শিশুদের সাঁতার প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
রামগতি উপজেলার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ আমজাদ হোসেন জানান, রামগতি উপজেলায় আইসিবিসি প্রকল্পের আওতায় চলমান ১৬৩টি শিশুযত্ন কেন্দ্র ও ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এজন্য উপস্থিত শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী ও স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের গুরুত্ব সহকারে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
16/06/2025
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়িত 'আইসিবিসি' প্রকল্পের আওতায় সদর উপজেলায় শিশুযত্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্হাপক জনাব মোঃ মিজানুর রহমান। পরিদর্শন কালে তিনি শিশুর উপস্হিতি, কেন্দ্রের সার্বিক অবস্হা, ও অন্যান্য বিষয় সম্পর্কে যত্নকারী ও সহকারী যত্নকারীর সাথে আলোচনা করেন। একইসাথে উপস্থিত শিশুদের সাথে কুশল বিনিময় করেন। দৈনিক ও সাপ্তাহিক রুটিন অনুযায়ী কার্যক্রম পরিচালনাসহ নিয়মিত অভিভাবক সভা এবং গ্রামভিত্তিক কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভায় শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
10/06/2025
বাংলাদেশে পানিতে ডুবে মৃৃত্যুর ক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয়, তা হলো- জোড়ায় জোড়ায় মৃত্যু। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সাঁতার শেখাতে গিয়ে অথবা যেকোনভাবে একজন পানিতে ডুবে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে যান। সুতরাং, এক্ষেত্রে শুধু সাঁতার শেখা নয়, একই সাথে পানিতে ভেসে থাকাসহ উদ্ধার করতে পারার কৌশল জানাও খুবই জরুরী।
এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আইসিবিসি প্রকল্পের, আওতায় ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে গ্রাজুয়েট প্রাপ্তির ক্ষেত্রে নিন্মোক্ত তিনটি বিষয়ে দক্ষতা মূল্যায়ন করা হয়ঃ
১) ২৫ মিটার সাঁতার কাটতে পারা,
২) ৩০ সেকেন্ড পানিতে ট্রেডিং বা সাঁতার কাটতে পারা, এবং
৩) উদ্ধার প্রক্রিয়া বলতে পারা ও করে দেখাতে পারা।
One of the noticeable facts about drowning deaths in Bangladesh is that it occurs in pairs. In most cases, it is seen that when one person drowns in the water, the other person also drowns in the water while trying to rescue him/her. Therefore, in this case, it is very important not only to learn swimming, but also to know the techniques of being able to float in the water and be able to rescue.
Taking these issues into account, under the ICBC project, the following three skills are evaluated in the graduation of children aged 06 to 10 years through swimming training:
1) Being able to swim 25 meters,
2) Being able to tread water or swim for 30 seconds, and
3) Being able to explain, and demonstrate the rescue procedure.
ভিকারুননিসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে দুজনেরই মৃত্যু
আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
06/06/2025
প্লাস্টিক আমাদের প্রয়োজন নয়, অভ্যাস মাত্র।
এই অভ্যাসই ধ্বংস করছে প্রকৃতির ভারসাম্য।
পরিবেশ রক্ষায় সময় এখনই বেছে নিন টেকসই বিকল্প।
04/06/2025
অদ্য ১৫মে ২০২৫ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমি'র সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃর্ক লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়নাধীন "সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্নের কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার প্রদান (আইসিবিসি) প্রকল্প"র আওতায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ফুড গার্ডেন রেস্টুরেন্ট'এর সেমিনার কক্ষে মাঠ পর্যায়ে কর্মরত কমীর্দের *Monitoring, Evaluation, Accountability & Learning (MEAL) Framework* বিষয়ক তিন দিনব্যাপী (১৫ মে থেকে ০১৭ মে, ২০২৫ ইং পর্যন্ত) ওরিয়েনটেশন শুরু হয়েছে।
উক্ত ওরিয়েনটেশন-এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ কাউছার আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, সহকারি প্রকল্প ব্যবস্হাপক, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর।
আইসিবিসি প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান, সিআইপিআরবি'র তিনজন দক্ষ মাস্টার ট্রেইনার কর্তৃক উক্ত MEAL Framework বিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
লক্ষ্মীপুর জেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্হা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন সিসিসি সুপারভাইজার, ইসিসিডি অফিসার, অর্থ ও প্রশাশনিক সমন্বয়কারী, এবং কার্যক্রম সমন্বয়কারী।
অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
29/09/2024
“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়িত আইসিবিসি প্রকল্পের পক্ষ থেকে শিশুযত্ন কেন্দ্রের ০১ (এক) থেকে ০৫ (পাঁচ) বছরের নিচের ৪০ জনের বেশি শিশুসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে জনাব মাদুল মিয়া, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর, এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষে জনাব মিনহাজ হাসান সুজন, কার্যক্রম সমন্বয়কারী, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিবিসি প্রকল্পের সহকারী কার্যক্রম সমন্বয়কারী, ইসিসিডি অফিসার ও সিসিসি সুপারভাইজারগণ উপস্হিত ছিলেন।