24/01/2026
অদ্য ২৪/০১/২০২৬ রায়পুর উপজেলার রায়পুর পৌরসভা, কেরোয়া ইউনিয়ন,সোনাপুর ইউনিয়ন(বাবুর হাট বাজার,বেলপার বাজার,রাখালিয়া বাজার),চর আবাবিল ইউনিয়ন (হায়দারগঞ্জ বাজার,মিতালী বাজার) ও চর মোহনা ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজিদা আক্তার সূচনা। মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম ও পথসভাসমূহ পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সহকারী রিটার্নিং অফিসার, লক্ষ্মীপুর-২ (রায়পুর) এর কঠোর মনিটরিং কার্যক্রম চলমান আছে এবং নির্বাচনী আরচণবিধি প্রতিপালন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
24/01/2026
মাদক নির্মূলে উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর বদ্ধ পরিকর।
অদ্য ২৪/১/২০২৬ রোজ শনিবার রাত আনুমানিক ১২.৩০ মিনিটে রায়পুর উপজেলার এলএম মডেল পাইলট বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত দুজনকে মাদক সেবনের অপরাধে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
জনস্বার্থে রায়পুর উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা ও সুনির্দিষ্ট তথ্য একান্ত কাম্য।
07/01/2026
#নির্দেশনা_স্পষ্টঃ
রায়পুর উপজেলার যেখানেই মাটি কাটা হবে সেখানেই কঠোর ব্যবস্হা নেয়া হবে। যারা এহেন কাজের সাথে জড়িত তাদের আবারও সতর্ক।করা হলো। যারা কৃষি জমির উপরিভাগের মাটি কাটার সাথে জড়িত তাদের সকলকে এহেন কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
09/12/2025
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক ০৩(তিন) দিন ব্যাপী বিজয় মেলা আয়োজন করা হবে। উক্ত মেলায় স্টল নিতে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান/সংগঠনসমূহকে আগামী ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রায়পুরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বিঃদ্রঃ মেলায় স্টল দিতে কোন টাকা দেয়ার প্রয়োজন নেই। বিচারকদের মতামতের ভিত্তিতে স্টল সজ্জা ও নান্দনিক স্টল ব্যবস্হাপনায় শ্রেষ্ঠ ০৩ (তিন) টি স্টলকে পুরস্কৃত করা হবে।
২. স্হানীয় উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
28/11/2025
মাদক নির্মূলে উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর বদ্ধ পরিকর।
অদ্য ২৮/১১/২০২৫ রোজ শুক্রবার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে তল্লাশী করা হয়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাতের বেলায় ঘরের বাইরে থাকার বিষয়ে স্হানীয় জনসাধারণ ও অভিভাবকদের সতর্ক করা হয়।
জনস্বার্থে রায়পুর উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা ও সুনির্দিষ্ট তথ্য একান্ত কাম্য।
27/11/2025
মাদক নির্মূলে উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর বদ্ধ পরিকর।
অদ্য রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাতের বেলায় ঘরের বাইরে থাকার বিষয়ে স্হানীয় জনসাধারণ ও অভিভাবকদের সতর্ক করা হয়।
জনস্বার্থে রায়পুর উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা ও সুনির্দিষ্ট তথ্য একান্ত কাম্য।
15/10/2025
২০২৫-২৬ অর্থবছরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে গতকাল ১৪/১০/২০২৫ খ্রিঃ বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসান, অফিসার ইন চার্জ জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ অভিযানে উপস্থিত ছিলেন।
এ সময়ে ১৫,০০০ মিটার (মূল্য ৩,০০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মা ইলিশ ০৪ টি এতিমখানায় বিতরণ করা হয়।
রায়পুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, রায়পুর থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
22/08/2024
সম্প্রতি অতি বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় রায়পুর উপজেলায় উদ্ধার কার্যক্রমসহ দূর্যোগকালীন জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত নাম্বারসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
@highlight
16/01/2024
সেপ্টেম্বর মাসের প্রথম এবং দ্বিতীয় উঠান বৈঠক ১২/১০/২০২৩