লক্ষ্মীপুরের রায়পুরে ঈদের দিন জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বেপারী (৪৫), তার ভাই কাদির বেপারী (৫০), ভাতিজা রুহুল আমিন বেপারী (৩৮) এবং প্রতিপক্ষ দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হযরত আলী বেপারী (৬৫), তার ছেলে হারুন বেপারী (৩৭), ভাই মান্নান বেপারী (৫০) ও পুত্রবধূ ঝর্ণা আক্তার (৩২) সহ দশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঝর্ণা আক্তারসহ দুইজনের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ার বেপারী ও হারুন বেপারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বিকালে আনোয়ার বেপারী গংরা স্থানীয় সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য হারুন গংদের আহ্বান জানালে তারা তাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Raipur-রায়পুর
this is a small city
14/03/2026
আউটলুক🤨
Want your business to be the top-listed Government Service in Lakshmipur?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Raipur- রায়পুর
Lakshmipur
3710
