08/06/2026
Nazifa Nawer আপুকে গিফট দিতে গিয়ে নিজেই গিফট গেয়ে গেলাম। বাচ্চাদের জন্য আপুর পক্ষ থেকে এত্তগুলা চকলেট 🍫 নিয়ে এসেছে।
পেইজের পক্ষ থেকে এগুলোর পাশাপাশি আরো গিফট আছে সেগুলো চারা করে আপুকে হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।
সামনে আরো একটা কনটেস্ট দিবো ইনশাআল্লাহ। কেমন টাইপের কনটেস্ট দেয়া যায় কমেন্ট করেন প্লিজ।
বাজেট ৫০০৳ নগদ/ সমমূল্যের প্লান্ট
05/06/2026
আসসালামু আলাইকুম
অসুস্থতা, ঈদের ব্যস্ততা শেষে অবশেষে ঘরে ফেরা....
আবারো চিরাচরিত নিয়মে জীবন বহমান হতে প্রস্তুত
22/05/2026
দুটো ছবিই একই প্লান্টের। শুধু দিক পরিবর্তন করায় ক্যামেরায় ভিন্ন রঙের লাগছে। কোন ইডিট বা ফিল্টার ছাড়াও গাছের কালারের তারতম্য মনে হতে পারে।
অনলাইনে গাছের বিজনেসের ক্ষেত্রে এটা অনেকটাই পরিচিত সমস্যা যে, ছবির সাথে বাস্তবের মিল পায়না ক্রেতা। এটা যদি হয় নতুন বাগানী বা অনলাইনে নতুন ক্রেতা তাহলে তো কথাই নেই!
আপনার চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলবে বকতে বকতে 🙃🙃
19/05/2026
কয়েকটা সিঙ্গুনিয়ামের চারা হয়েছে আলহামদুলিল্লাহ ❤️
ভাবছি সামনে একটা সে*ল পোস্ট দিবো
18/05/2026
আসসালামু আলাইকুম
ফেইসবুক কি আবারো নতুন ফিচার এড করেছে??
সবকিছু কেমন আউলা ঝাউলা লাগতেছে।
যাইহোক ক্যালাডিয়াম এর শুভেচ্ছা
17/05/2026
নতুন চারা বসিয়েছি মাত্র ৮-৯ দিন আগে। আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে প্রায়।
এই সিজনে খুব দ্রুত চারা হয় বৃষ্টির পানিতে।
হালকা মিডিয়া ইন্ডোর প্লান্টের জন্য খুব উপযোগী।
মিডিয়া শুকালে পানি লাগবে তাদের। আর মাস খানেক পর অল্প পরিমাণে অসমোকট দিলে খুশি তারা।
16/05/2026
Nazifa Nawer আপু হলো আমার পেইজের মোস্ট এক্টিভ ফ্রেন্ড।
আপুকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন 🥰
কৃতজ্ঞতা জানাতে আমার পক্ষ থেকে কিছু প্লান্ট গিফট করতে চাই। অবশ্যই আপুর পছন্দের ❤️ (৭০০-৮০০৳ সমমূল্যের প্লান্ট)
আপু ইনবক্সে পেইজ থেকে পছন্দ করে ছবি দিবেন প্লিজ।
16/05/2026
#ক্যালাডিয়াম হলো অনেকটা চুপা রুস্তম টাইপের সুন্দরী ❤️❤️
বর্ষার পর আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে তারপর শীতের সময়টা চলে যায় শীত নিদ্রায়। বৃষ্টির পানিতে সে আবারো নব যৌবন লাভ করে।
এই সময় তাদের বাল্ব গুলো শুধু থাকে। সপ্তাহ খানেক পর পর পানি দিয়ে মিডিয়াটা আদ্র রাখতে হয় তখন।
15/05/2026
বৃষ্টি সাকুলেন্টের জন্য ভালো কিন্তু অতিবৃষ্টি তাদের পঁচিয়ে ফেলে