07/06/2026
গোয়াতলা কংস নদীর উপর নির্মিত স্টিল ব্রিজ টি অতিরিক্ত বালুর গাড়ির লোডে গাড়ি সহ ভেঙ্গে নিচে পড়ে গেছে। যান চলাচল বন্ধ। চরম দুর্ভোগে জনজীবন।
শিক্ষা ও ইতিহাস ঐতিহ্যের এক সমৃদ্ধ নগরীর নাম ময়মনসিংহ
07/06/2026
গোয়াতলা কংস নদীর উপর নির্মিত স্টিল ব্রিজ টি অতিরিক্ত বালুর গাড়ির লোডে গাড়ি সহ ভেঙ্গে নিচে পড়ে গেছে। যান চলাচল বন্ধ। চরম দুর্ভোগে জনজীবন।
ঘাস কাটতে এসেও শান্তি নেই 🥱
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ে গেলো নদীতে!
02/06/2026
ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।
31/05/2026
বাস হেল্পার দুলালের কথা জানেন‚ সে পুরো বাসভর্তি যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জী-বন দিয়ে দিছে।
গতকাল রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি বাস চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে। সামনেই ধলেশ্বরী টোল প্লাজা। মুহূর্তেই ঘটতে পারত এক ভ'য়া'বহ মুখোমুখি সং'ঘ'র্ষ, ঝরে যেতে পারত বাসে থাকা অসংখ্য নিরীহ যাত্রীর প্রা*ণ। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের কথা এক ফোঁটাও ভাবেননি ২৫ বছরের তরুণ দুলাল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আসা ‘আহসান পরিবহন’ বাসের এই হেলপার দেখালেন এক অসামান্য ও অবিশ্বাস্য বীরত্ব।
চালক যখন ব্রেক ফেল করা চলন্ত বাসটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না, তখন বাস থামাতে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে যান দুলাল। চলন্ত বাসের চাকার নিচে কাঠের টুকরো বা ভারী কিছু দিয়ে গাড়িটি থামানোর শেষ চেষ্টা করেন তিনি। দুর্ভাগ্যবশত গতিশীল বাসের ভারী চাকাটি তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রা*ণ হারান দুলাল।
দুলালের এই তাৎক্ষণিক ও অসমসাহসী পদক্ষেপের কারণেই বাসটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বাসের একটি যাত্রীর গায়েও আঁচড় লাগেনি!
আহারে দুলাল, “অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় মানবিকতা আর কী হতে পারে?”
দুলাল সত্যিই প্রমাণ করল— “যে জীবন অন্যের প্রাণ রক্ষায় উৎসর্গ হয়, সে জীবন কখনো বৃথা যায় না।”
এই দুলালরা আছে বলেই আমাদের এই বিশাল সভ্যতা আজও টিকে আছে আপন নিয়মে।
স্যালুট হে বীর দুলাল।
30/05/2026
ময়মনসিংহের শম্ভুগঞ্জ আলালপুরে পিকআপের ধা*ক্কায় বাবা-ছেলের মৃ*ত্যু ।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ আলালপুর এলাকায় পিকআপ ভ্যানের ধা*ক্কা*য় একটি সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে বাবা ও ছেলে নি*হ*ত হয়েছেন।
নি*হ*ত*রা হলেন হালুয়াঘাট নলুয়া এলাকার জাহাঙ্গীর আলম (৩৫) এবং তার ৩ বছর বয়সী ছেলে রুহান।
স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ আলালপুর এলাকায় একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধা*ক্কা দিলে গু*রু*তর দু*র্ঘ*ট*না ঘটে। এতে জাহাঙ্গীর আলম ও তার ছেলে রুহান ঘটনাস্থলেই নি*হ*ত হন।
দু*র্ঘ*ট*না*র পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
30/05/2026
‘মোটরসাইকেল কিনতে বাবাকে বাধ্য করা’ যুবকের প্রা*ণ গেল মোটরসাইকেলেই
মোটরসাইকেল না কিনে দিলে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছিলেন কলেজছাত্র আফতাব শাহরিয়ার মাহির (২০)। মোটরসাইকেলে দুর্ঘ*টনা ঘটে, এমনটি বুঝিয়েও ছেলেকে মানাতে না পেরে বাধ্য হয়ে তা কিনে দেন বাবা। কিন্তু মোটরসাইকেল পাওয়ার মাত্র ৪ মাসের মাথায় দু*র্ঘটনায় প্রা*ণ গেল পরিবারের একমাত্র ছেলে মাহির।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সং*ঘর্ষে নি*হত হন মাহির। নি*হত আফতাব শাহরিয়ার মাহির নান্দাইল উপজেলার মুসল্লী গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে।
29/05/2026
ত্রিশাল উপজেলার নুরুর দোকান সংলগ্ন এলাকায় আজ ২৯ / ৫ / ২৬ রাত আনুমানিক ০২ ঘটিকায় এই দু*র্ঘটনা সংগঠিত হয়।
ছবি ও তথ্য Abdullah Mamun
25/05/2026
হিরণপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।
আজ ২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার।
ঢাকা থেকে আগত ‘মহুয়া কমিউটার’ ট্রেনটি আজ থেকে হিরণপুর স্টেশনে যাত্রাবিরতি প্রদান করেছে। ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের মাননীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা (এমপি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতায় এই বহুল প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে হিরণপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
25/05/2026
ময়মনসিংহের শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
আজ সকালে তিনি শম্ভুগঞ্জ জুট মিল ঘুরে দেখেন এবং মিলটির বর্তমান অবস্থা, অবকাঠামোগত সুবিধা, পুনরায় উৎপাদন কার্যক্রম চালুর সম্ভাবনা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
এসময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মিলটির পুনঃসচল প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রীকে বিভিন্ন তথ্য জানান।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা এ জুট মিলটি পুনরায় চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পাটভিত্তিক শিল্পের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।