Narayanganj City Corporation

Narayanganj City Corporation

Share

৫-৫-২০১১ইং নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় । Narayanganj is the 7th City Corporation of the Country. Mr.

Hon’able Prime Minister Sheikh Hasina declared it as a City Corporation on 21 March, 2011. The City Corporation has been established on 5 May, 2011. The organization started its activities from 23 June, 2011. The area of the City Corporation is 72.43 sqr km. There are 27 wards in it. Narayanganj City Corporation has been formed unifying three former Municipalities: Narayanganj Municipality, Siddhi

05/06/2026

আসুন সকলে একটু সর্তক হই,,ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ করতে ঐক্যবদ্ধ হই। আপনার/ আমার সচেতনতাই পারে ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে।

বি:দ্র: ডেঙ্গুকে নয় ভয়,সবাই মিলে করব জয়।

Photos from Narayanganj City Corporation's post 05/06/2026

মশার প্রজনন ক্ষেত্র ধ্বংশ করতে, ওয়েলবল খুবই কার্যকরি ভুমিকা রাখে,,জমে পানি ও বদ্ধজলাশয়ে প্রতিনিয়ত ওয়েলবল প্রয়োগ করা হচ্ছে।

03/06/2026

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পাওয়ার উপযুক্ত সয়ম,এই সময় সকলের সমন্বিত কাজই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। নারায়ণগঞ্জ সিটি ককর্পোরেশনের মশক নিধন টিম সব সময় তাদের কাজ করে যাচ্ছেন। এখন আমার /আপনার শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে সকলেই সচেতন হই,,নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি,ফুলের টব,পরিত্যক্ত (বালতি,টায়ার,জার) বা যে সকল পাত্রে পানি জমে থাকার সম্ভব না থাকে তা পরিষ্কার রাখি,,এছাড়া ফ্রিজে নিচে জমা থাকা পানি,এসিতে জমে থাকা পানি,টয়লেটে কমোডের জমে থাকা পানি পরিষ্কার রাখি,,আপনি / আমি সর্তক হলে ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ হবে।।।

Photos from Narayanganj City Corporation's post 03/06/2026

নারায়ণগঞ্জে আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় সভাঃ

নারায়ণগঞ্জ নগরীতে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক পানি শোধনাগার (Water Treatment Plant-WTP) স্থাপনের উদ্যোগ নিয়ে অদ্য ৩ জুন ২০২৬ নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল (PowerChina International)-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় ৫১.২ কোটি লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়ে প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।
সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন Han Kun এবং মোহাম্মদ মকবুল হোসেন।

Photos from Narayanganj City Corporation's post 03/06/2026

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পাওয়ার উপযুক্ত সয়ম,এই সময় সকলের সমন্বিত কাজই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। নারায়ণগঞ্জ সিটি ককর্পোরেশনের মশক নিধন টিম সব সময় তাদের কাজ করে যাচ্ছেন। এখন আমার /আপনার শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে সকলেই সচেতন হই,,নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি,ফুলের টব,পরিত্যক্ত (বালতি,টায়ার,জার) বা যে সকল পাত্রে পানি জমে থাকার সম্ভব না থাকে তা পরিষ্কার রাখি,,এছাড়া ফ্রিজে নিচে জমা থাকা পানি,এসিতে জমে থাকা পানি,টয়লেটে কমোডের জমে থাকা পানি পরিষ্কার রাখি,,আপনি / আমি সর্তক হলে ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ হবে।।।

Photos from Narayanganj City Corporation's post 01/06/2026

চীনা প্রতিনিধিদলের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও নবীগঞ্জ সেতুর স্থান পরিদর্শন
অদ্য ১ জুন ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে চীন সরকারের মালিকানাধীন China Road and Bridge Corporation (CRBC)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প (Waste-to-Energy) এবং পানি পরিশোধন প্লান্ট নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রতিনিধিদল শীতলক্ষ্যা নদীতে প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য; আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব; এবং আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ নগরী ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে CRBC-এর প্রতিনিধিদল নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

28/05/2026
28/05/2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক স্যারের নির্দেশনায় নগরীর প্রতিটি এলাকায় চলছে কোরবানির বর্জ্য পরিষ্কারের বিশেষ অভিযান। ২৪ নং ওয়ার্ডও এর ব্যতিক্রম নয়।

২৪ নং ওয়ার্ডের কাইতাখালী এলাকায় পানির ট্যাঙ্কারের মাধ্যমে রাস্তার রক্ত ও কোরবানির বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Photos from Narayanganj City Corporation's post 28/05/2026

পবিত্র ঈদুল আজহা ২০২৬ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক কুরবানী পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান।

28/05/2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান স্যারের নির্দেশনায় কোরবানির বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। নগরবাসীর সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বদা মাঠে সক্রিয় রয়েছে। ইনশাআল্লাহ, আগামী ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করা হবে।

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


নগর ভবন, ১০ বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ
Narayanganj
১৪০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00