Lakers' Public School & College, Rangamati.

Lakers' Public School & College, Rangamati.

Share

Education To Give Next Generation a happy and fruitful education system

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 18/06/2026

***জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং -এ তিন পার্বত্য জেলায় লেকার্সের শ্রেষ্ঠত্ব অর্জন***

গত ১৩ জুন ২০২৬ তারিখে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ এ কুইজ(জুনিয়র) বিভাগে(সারাদেশে প্রায় ১৯ হাজার ছাত্রের মধ্যে) জাতীয় পর্যায়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র অরণ্য দীপ চাকমা ষষ্ঠ স্থান অধিকার করার গৌরব অর্জন করে। যা তিন পার্বত্য জেলায় একমাত্র অর্জন।
জনাব এটিএম জিয়াউল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাপতিত্বে উক্ত হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফকির মাহবুব আনাম, এমপি, মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহান আসিফ আসাদ, মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। জনাব মোঃ মামুনুর রশিদ ভূইয়া,ভারপ্রাপ্ত সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডঃ মুহাম্মদ তৈয়বুর রহমান, মহাপরিচালক, এনসিএসএ।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনাব মোঃ জাফরুল আলম খান, পরিচালক, (প্রশিক্ষণ ও উন্নয়ন) এনসিএসএ।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 16/06/2026

আলহামদুলিল্লাহ! একটি গর্বের অর্জন।

"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড - ২০২৬-এ আমাদের প্রজেক্ট জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে। এই সাফল্য আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
আজকের সমাপনী অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থী সুজন চাকমা আমাদের প্রজেক্ট নিয়ে তার অভিজ্ঞতা ও অনুভূতি সবার সামনে তুলে ধরে, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আমাদের প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন এবং অদূর ভবিষ্যতে এটি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মোঃ মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানেও সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের উপস্থিতি আমাদের জন্য ছিল অনুপ্রেরণার।
এই অর্জনের পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে ধন্যবাদ আমাদের শিক্ষার্থী সুজন চাকমা এবং পুরো টিমকে।
শিক্ষার্থীদের এই অর্জনে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মো: শরীফুল ইসলাম, এইসি মহোদয় শিক্ষার্থীদেরকে লেকার্স পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড-২৬ এ প্রজেক্ট জুনিয়র গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগী-
★সুজন চাকমা - দশম শ্রেণি
★পূর্ণতা চাকমা - দশম শ্রেণি

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 11/06/2026

★★★ অভিনন্দন লেকার্স টিম★★★

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলায় টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ একক এবং দ্বৈত উভয় ক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার গৌরর অর্জন করেছে।
শিক্ষার্থীদের এই অর্জনে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মো: শরীফুল ইসলাম, এইসি মহোদয় বিজয়ী শিক্ষার্থীদেরকে লেকার্স পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রতিযোগিতার ফলাফল-

০১। টেবিল টেনিস (বালক-একক)
★চ্যাম্পিয়ন
★ জারিফ বিন নূর -অষ্টম শ্রেণি

০২৷ টেবিল টেনিস (বালক- দ্বৈত)
★ চ্যাম্পিয়ন
★ জারিফ বিন নূর - অষ্টম শ্রেণি
★ শাহাদাত হোসেন রাজ - অষ্টম শ্রেণি

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 09/06/2026

💠লেকার্সে উদযাপিত হলো ছাত্রীদের স্বাস্থ্য ও সচেতনতামূলক অনুষ্ঠান “আমার স্বাস্থ্য, আমার যত্ন”💠

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে ছাত্রীদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক বিশেষ অনুষ্ঠান “আমার স্বাস্থ্য, আমার যত্ন।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা হক, এমবিবিএস, এমডি মহোদয়। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষকমন্ডলী এবং ছাত্রী শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটির একটি বিশেষ দিক ছিল এটি সম্পূর্ণভাবে নারীকেন্দ্রিক একটি আয়োজন। নারীস্বাস্থ্য ও আত্মসচেতনতার গুরুত্ব বিবেচনায় অনুষ্ঠানটি শুধু নারী শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন উত্থাপন করতে পারে এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, কিশোরী স্বাস্থ্য এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন উপস্থাপন করে এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন প্রধান অতিথি ডা. ফারহানা হক মহোদয় ; যা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হাছিনা আখতার এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তাসলিমাতুন নাহার।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান সকলের কাছে অত্যন্ত উপকারী ও প্রাণবন্ত হয়ে ওঠে।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 19/05/2026

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৩ দিন ব্যাপী) গত ১৫ মে,২০২৬ অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে আলাদা করে নজর কাড়ে লেকার্স পাবলিক স্কুল কলেজ শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রজেক্ট উপস্থাপন। বিশেষভাবে নজর কাড়ে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বোমা নিষ্ক্রিয়কারী রোবট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান,মাননীয় মন্ত্রী (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়)। তিনি আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৬ এর ফলাফল
১) বিজ্ঞান কুইজ ( জুনিয়র) চ্যাম্পিয়ন
★ আসমা খান
★ ত্রাতুল চাকমা
★ মুনতাসীর মাসুদ
২) প্রজেক্ট প্রদর্শন ( জুনিয়র) ১ম স্থান
৩) প্রজেক্ট প্রদর্শন ( সিনিয়র) ২য় স্থান
৪) বিজ্ঞান অলিম্পিয়াড ( জুনিয়র)
★ ২য় স্থান - তানভীর উদ্দীন
★ ৩য় স্থান - তাওসিফ আলম
★ ৫ম স্থান - পূর্ণতা চাকমা
৫) বিজ্ঞান অলিম্পিয়াড ( সিনিয়র)
★ ১ম স্থান - সিয়াম আলদ্বীন

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 18/05/2026

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ গতকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) চট্টগ্রাম আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মহোদয় ও কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাগণ সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আঞ্চলিক পর্বের প্রতিযোগিত দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অন্যটি কুইজ প্রতিযোগিতা। প্রোগ্রামিং প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে আঞ্চলিক পর্ব থেকে জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে তারা হলো:

১। প্রোগ্রামিং (সেকেন্ডারী গ্রুপ) মো: ইরফান হক মাহিম
২। প্রোগ্রামিং (জুনিয়র গ্রুপ) জারিফ বিন নূর
৩। কুইজ (জুনিয়র গ্রুপ) মো: মাহির আবরার
৪। কুইজ (জুনিয়র গ্রুপ) স্বাশত বড়ুয়া
৫। কুইজ (জুনিয়র গ্রুপ) অরন্যোদীপ চাকমা
৬। কুইজ (সেকেন্ডারী গ্রুপ) মুনতাসির মাসুদ
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য অধ্যাপকগণ বক্তব্য দেন এবং ছাত্রছাত্রীদেরকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতন করে তোলেন।

08/05/2026

Science Fair -2026©️
Lakers' Public School & College, Rangamati.
❤️❤️❤️❤️❤️

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 07/05/2026

জ্ঞান, উদ্ভাবন আর সৃজনশীলতার এক অনন্য বহিঃপ্রকাশ বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কার,প্রযুক্তির চমক আর ভবিষ্যতের স্বপ্নকে সামনে এনে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা। প্রতিবছরের ন্যায় এ বছরও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় বিজ্ঞানমেলা ২০২৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার,লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক(এসপিপি,এএফডব্লিউসি,পিএসসি) মহোদয়।
সম্মানিত সভাপতি মহোদয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে বিজ্ঞান মেলা, গনিত অলিম্পিয়াড এবং সাধারন জ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। ফটোসেশন কার্যক্রম শেষে সম্মানিত সভাপতি মহোদয় তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ এর জন্য দোয়া করেন।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 18/04/2026

★এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত★

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে আজ ১৮ই এপ্রিল ২০২৬ তারিখে প্রতি বছরের মতো এবারেও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর শরীফুল ইসলাম, এইসি মহোদয়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস,মূল্যবোধ,মানবিকতা সৃষ্টির পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।পরিশেষে,পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুহাম্মদ ছদর উদ্দীন।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 14/04/2026

❝মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা❞

পহেলা বৈশাখ : বাঙালির সার্বজনীন উৎসব বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রামাণ্য উৎসব পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বাঙালি মিলিত হয় এই উৎসবে। নতুন দিনে অতীতের সকল জরা, মন্দ, ক্লেদ ও ক্লান্তি ভুলে গিয়ে স্বতঃস্ফূর্ত জীবনের সংগীত বাজে বাঙালির প্রাণে। সকল ফারাক ঘুচে দিয়ে এই দিন আমরা সবাই হয়ে উঠি বাঙালি। বাঙালির একমাত্র সার্বজনীন এই উৎসবে সবাইকে জানাই,
"শুভ বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ!"
রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ' আনন্দমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করে। লেকার্স পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণে নববর্ষের আয়োজন সামষ্টিক রূপ লাভ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর শরীফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যাক্ষ শিরীন পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি অনুষ্ঠান শেষে তাঁর বক্তৃতায় বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্বরূপ সম্পর্কে জানতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে সকলকে বাঙালি সংস্কৃতির চর্চার আহ্বান
জানান।

পহেলা বৈশাখ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
শুভ নববর্ষ! 🌸

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rangamati
4500

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00