উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ডিমলা, নীলফামারী

উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ডিমলা, নীলফামারী

Share

✿⁠ " কাজ করি একতায়
- তবেই হবে বিশ্বজয় " ✿♡

21/05/2026

“আজ আমাদের সমাজ এমন এক অন্ধকার সময় পার করছে , যেখানে ছোট্ট শিশু পর্যন্ত নিরাপদ নয় ।

নিষ্পাপ মুখগুলো আজ ভয়ে কাঁপে , অসংখ্য পরিবার কান্নায় ভেঙে পড়ে ।

যে শিশুদের হাতে থাকার কথা ছিল বই , খেলনা আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন —
আজ তারা নির্মম নির্যাতনের শিকার ।

আমরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছি সকল নির্যাতিত শিশু ও নারীর প্রতি হওয়া বর্বরতার বিরুদ্ধে ।

প্রতিটি ধর্ষণ শুধু একজন মানুষের উপর আঘাত নয় , এটি পুরো মানবতার উপর আঘাত ।

ধর্ষকের কোনো পরিচয় নেই, কোনো ক্ষমা নেই—
তার একটাই পরিচয় , সে একজন জঘন্য অপরাধী ।

আমরা চাই দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সমাজ ।
নীরব থাকবেন না , প্রতিবাদ করুন ।

আজকের প্রতিবাদই আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

✊ ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন
✊ মানবতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ান

— উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
চাপানী হাঁট , ডিমলা , নীলফামারী

#নারীনিরাপত্তা #শিশুনিরাপত্তা‌

10/05/2026

“মা” — ছোট্ট একটি শব্দ , অথচ এর মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা , সবচেয়ে বড় ত্যাগ আর সবচেয়ে নিরাপদ আশ্রয় || ❤️

জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যিনি নিঃস্বার্থভাবে পাশে থাকেন , নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান , তিনিই মা ||

মায়ের ভালোবাসা কখনো শর্ত মানে না , কখনো ক্লান্ত হয় না , কখনো শেষ হয় না || 🌷

আজ Mother's Day উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা , অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা ||
প্রত্যেক মা সুস্থ থাকুক , ভালো থাকুক , হাসিখুশি থাকুক — এটাই আমাদের প্রার্থনা || 🤍

♡✨ “মা আছেন বলেই পৃথিবী এত সুন্দর” ✨♡

•— উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
চাপানী হাঁট , ডিমলা , নীলফামারী

#উৎসর্গ_স্বেচ্ছাসেবী_সামাজিক_সংগঠন #মা_দিবস #উৎসর্গ

27/04/2026

আমাদের কার্যকরী সদস্য সংগ্রহ ৩০/০৪/২৬ পর্যন্ত চলবে।তাই যারা সমাজের মানবিক কাজ গুলো করতে আগ্রহী তারা উৎসর্গের দপ্তর সম্পাদক= +880 1789-059173 অথবা সভাপতি=01764619532 বরাবর যোগাযোগ করুন।৩০/০৪/২৬ এর পরে আমরা আর কোনো কার্যকরী সদস্য নিব না।

24/04/2026

🆘 জরুরি সাহায্য চাই: একটি অসহায় পরিবার আপনার অপেক্ষায়! 🆘
একটি শেয়ার হতে পারে নুরুজ্জামানের ঘরে ফেরার মাধ্যম। নীলফামারীর ডিমলা থেকে মোঃ নুরুজ্জামান নামের ২৫ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ (প্রতিবন্ধী), যার ফলে নিজের ঠিকানা ঠিকমতো বলতে পারেন না। একটি অসহায় বাবা-মা তাদের কলিজার টুকরোকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

📍 নিখোঁজ ব্যক্তির পরিচয়:

নাম: মোঃ নুরুজ্জামান (২৫)

পিতা: ছামিনুর রহমান

মাতা: দুলালী বেগম

ঠিকানা: গ্রাম: দক্ষিণ ঝুনাগাছ চাপানী (চৌধুরী পাড়া), উপজেলা: ডিমলা, জেলা: নীলফামারী।

আপনার কাছে অনুরোধ:
যদি আপনার আশেপাশে, কোনো বাসস্ট্যান্ডে, বাজারে বা স্টেশনে এই চেহারার কাউকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন, তবে দয়া করে তাকে আটকে রাখুন এবং নিচের নাম্বারে দ্রুত কল দিন।

📞 যোগাযোগ: 01321559353

আপনার একটি শেয়ার হয়তো একজন মা-বাবার চোখের পানি মুছিয়ে দিতে পারে। দয়া করে মানবিক খাতিরে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

23/04/2026

🩸 রক্ত দিন, জীবন বাঁচান ❤️

মানবতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান।
আজ একজন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, কাল হয়তো কেউ আপনার পাশে দাঁড়াবে।

👤 মোঃ সম্রাট শাহজান ইসলাম
🩸 রক্তের গ্রুপ: B+
🏢 কার্যকরী সদস্য
উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

📍 চাপানি হাঁট, ডিমলা, নীলফামারী

👉 আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।
এক ব্যাগ রক্ত—একটা জীবন বাঁচাতে পারে।

#রক্তদান

22/04/2026

এই ধ্বংসযজ্ঞ পৃথিবীতে মানুষের নিজের বলতে কি আছে? পৃথিবীতে মানুষের নিজের বলতে শুধুমাত্র তিনটি জিনিস রয়েছে।
১। মানুষ যা খেয়ে হজম করে ফেলে।
২। মানুষ যা পরিধান করে নষ্ট করে ফেলে।
৩। মানুষ যা দান করে।

উপরোক্ত তিনটি জিনিসের মধ্যে কেবল মাত্র দান করলেই আপনি আপনার কর্মফলে তা ফিরত পাবেন।

আল-হাদিস।

22/04/2026

🩸 রক্ত দিন, জীবন বাঁচান ❤️

মানবতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান।
আজ একজন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, কাল হয়তো কেউ আপনার পাশে দাঁড়াবে।

👤 মোঃ সাদিকুল ইসলাম
🩸 রক্তের গ্রুপ: B+ (১ম)
🏢 কার্যকরী সদস্য
📍 উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ডিমলা, নীলফামারী

👉 আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।
এক ব্যাগ রক্ত—একটা জীবন বাঁচাতে পারে।

#রক্তদান

21/04/2026

🔖📒 উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ডিমলা, নীলফামারী পক্ষ থেকে সকল SSC 26 পরীক্ষার্থীদের জন্য "দোয়া ও শুভকামনা রইল " ✨

এই পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ❤️
ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসবে । তোমরা যতটুকু পড়েছো , সেটাই সুন্দরভাবে লিখে আসলেই ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে ।

মনে রাখবে —
➡️ আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি ❤️‍🩹
➡️ সময়কে ভালোভাবে কাজে লাগাবে 🖤
➡️ শান্ত মাথায় প্রশ্ন বুঝে উত্তর দিবে ✍️

আল্লাহ তোমাদের সকলের পরীক্ষা সহজ করে দিন এবং ভালো রেজাল্ট দান করুন 🤲

💟 Best of Luck Everyone 💟

18/04/2026

সদস্য আহ্বান 📢
উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন,ডিমলা,নীলফামারী একটি অঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন হলেও আমরা নিজ অঞ্চলের বাইরেও অনন্য অঞ্চলের মানবিক কাজ গুলো করার চেষ্টা করি।যদি কেউ তা করার আহ্বান জানায়। যেমন:ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যার সময় আমরা আপনাদের সহযোগিতায়( দশ হাজার) টাকা সে অঞ্চলে পাঠিয়েছিলাম। চট্টগ্রামে এক ভাইয়ের মায়ের ক্যান্সারের জন্য সে সময় (পাঁচ হাজার) টাকা পাঠিয়েছিলাম।সেই সাথে আমাদের নিজ অঞ্চলের ছোট ছোট কাজ গুলো আমরা করার চেষ্টা করি।‌বর্তমানে সব মিলে আমাদের এই "উৎসর্গে" কাজ করেন প্রায় (পঞ্চাশ)জন সদস্য।কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে আমাদের আরো কিছু কার্যকরী সদস্য প্রয়োজন।যারা মানবিক কাজগুলোতে নিজেদের বিলিয়ে দিতে চান তাঁরা শর্তসাপেক্ষে আমাদের এই উৎসর্গে যোগদান করতে পারেন।

📢সদস্য হওয়ার শর্তাবলী:

✅ নম্র ও ভদ্র হতে হবে।
✅যেকোনো ধরণের নেশা জাতীয় দ্রব্য হতে বিরত থাকতে হবে।
✅দল মত নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।
✅ সংগঠনের শৃংখলা রক্ষা করতে হবে।
✅শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে।
✅মাসিক ও সাপ্তাহিক মিটিং গুলোতে উপস্থিত থাকতে হবে।
✅ মাসিক চাঁদা ও বিশেষ চাঁদা দিতে হবে। বিশেষ চাঁদা হলো কোনো কাজ হাতে আসলে সেটার জন্য নিজের সাধ্যমত টাকা দেওয়া।

আপনারা উপরোক্ত শর্তাবলী মেনে আমাদের সদস্য হতে পারবেন। সদস্য হতে চাইলে যোগাযোগ করুন

দপ্তর সম্পাদক Abubasar Lovelu
সহ-প্রচার সম্পাদক Fa Hi M
উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডিমলা নীলফামারী।

17/04/2026

🚨 Help Post | মানবতার আবেদন

“আজ আমি , কাল হয়তো আপনি” — আমাদের জীবন কখন কার সাথে কী করে, আমরা কেউ জানি না ।

আমাদেরই একজন ভাই #আহিনুর
বাসা জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে । আহিনুর ভাই প্রায় দেড়-দুই বছর থেকে দুইটি কিডনি সম্পূর্ণ ড্যামেজ —‌ বেঁচে থাকার একমাত্র ভরসা এখন ডায়ালাইসিস ।
যার হাসিমুখ দেখে কেউ বুঝতেই পারবে না, সে কত বড় একটি কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে ।

" কিন্তু দুঃখজনক হলেও সত্য " —
প্রতি সপ্তাহে এই চিকিৎসার খরচ বহন করা তার এবং তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে গেছে 💔
📢 আমরা উৎসর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ডিমলা, নীলফামারী থেকে আপনাদের কাছে বিশেষ সাহায্যের আবেদন জানাচ্ছি 😥🙏

একসময় তিনি নিজেই কাজ করে পরিবার চালাতেন,
আজ অসুস্থতার কারণে সেই পথও বন্ধ 😥

👉 আমরা কি পারি না, আমাদের এই ভাইয়ের পাশে দাঁড়াতে .?
👉 আমরা কি পারি না, একটু একটু করে তার বেঁচে থাকার লড়াইটা সহজ করতে .?

👉 আমরা যদি আজ চুপ থাকি, তাহলে হয়তো একটা জীবন ধীরে ধীরে নিভে যাবে 😥
আপনার ছোট্ট সাহায্যই হতে পারে একটি পরিবারের নতুন আশার আলো ✨
📌 সাহায্য পাঠানোর নম্বর: 01891590402 ( বিকাশ/নগদ )

● আসুন, দেরি না করে যার যতটুকু সামর্থ্য আছে, মানবতার হাত বাড়াই ..!!
✿⁠ আপনার ৫/১০ টাকা হয়তো একজন এর জীবন বাঁচতে পারে 🤲

#উৎসর্গ_সংগঠন #মানবতা

17/04/2026

বিভিন্ন ধর্ম মতে মানবিক কাজের গুরুত্ব। মানবিক সহায়তায় কোনো দ্বিমত থাকতে পারেনা। মানবিকতার মধ্যে মানবের পরিচয়।

ইসলাম ধর্ম মতে,
বিধবা,এতিম ও অসহায়দের সাহায্য করা আল্লাহর রাস্তায় জিহাদের ন্যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "যে ব্যক্তি বিধবা ও মিসকিনের সমস্যা সমাধানের জন্য ছোটাছুটি করে, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে" [০.৫.১০]।

হিন্দু ধর্ম মতে,
হিন্দু বিশ্বাস অনুযায়ী, প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বা ঈশ্বর বিরাজমান। তাই মানুষের সেবা করা মানেই ঈশ্বর বা নারায়ণের সেবা করা।

খ্রিষ্টান ধর্ম মতে,
বাইবেলের শিক্ষা অনুযায়ী, "যতবার তোমরা আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনের জন্য কিছু করেছ, ততবার তোমরা আমার জন্যই করেছ" (মথি ২৫:৪০)।
তাই মানুষের সেবা সরাসরি সৃষ্টি কর্তার সেবার সমতুল্য।

ইয়াহুদি ধর্ম মতে,
চেদাকাহ (Tzedakah - দান বা সততা): এটি শুধুমাত্র দান বা চ্যারিটি নয়, বরং একে অভাবী মানুষের প্রতি দায়িত্ব হিসেবে দেখা হয়। দান করাকে ন্যায়বিচারের একটি অংশ মনে করা হয়।

সাধ্য অনুযায়ী দুস্থ অসহায়দের পাশে দাঁড়ান।আপনি যে প্রশান্তি পাবেন তা কুটি টাকার আলিশান বাড়িতেও পাবেন না।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Rangpur