সিরাজগঞ্জে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নবগঠিত কমিটির সভাপতি রেজাউল করিম রাব্বী ও সাধারণ সম্পাদক রাসেল শেখ আলীর এর নেতৃত্বে রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়। এসময় সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ নিয়ে সিরাজগঞ্জের টানা তৃতীয় দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে।
আমাদের সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ আমাদের গর্ব, আমাদের পরিচয় ❤️🌸
19/06/2026
সিরাজগঞ্জে গভীর রাতে স্কুলে প্রধানশিক্ষক, ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ!
সিরাজগঞ্জের সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে গভীর রাতে বিদ্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথি বা ফাইল সরিয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে প্রধানশিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিষয়টি টের পেয়ে তারা বিদ্যালয়ে গেলে অভিযুক্ত প্রধানশিক্ষক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার বা পালানোর চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ড সংক্রান্ত তথ্যসম্বলিত নথিপত্র গোপন করতেই তিনি রাতে বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধানশিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।
তথ্য: Boishakhi TV
19/06/2026
রাতের মুনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বানিজ্য মেলায় গেছিলাম দেখলাম
সব সুন্দরী সুন্দরী মেয়ে
🙂
19/06/2026
রাতের কড্ডার মোড়, সিরাজগঞ্জ
19/06/2026
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।
📅 [১৯ জুন ২০২৬ খ্রি.]
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজ ১৯ জুন ২০২৬ তারিখে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনে পুরুষদের ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টসমূহ সম্পন্ন করা হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ।
19/06/2026
সিরাজগঞ্জের তাড়াশে চুরি হওয়া ৩টি গরু ও একটি পিকআপ ট্রাকসহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। অপরাধ দমনে তাড়াশ থানা পুলিশের এই তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
19/06/2026
আজকাল প্রায় প্রতি শুক্রবারেই আমার ঠিকানা হয় রহমতগঞ্জ কবরস্থান।
জুমার নামাজ শেষে যখন কবরগুলোর পাশে গিয়ে দাঁড়াই, তখন বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে। চারপাশে কত নীরবতা, কত শান্ত পরিবেশ। অথচ এই নীরব মাটির নিচে শুয়ে আছেন কত শত মানুষ, যাদের একসময় স্বপ্ন ছিল, পরিবার ছিল, প্রিয়জন ছিল, ছিল হাজারো গল্প আর স্মৃতি।
কত মানুষ ছিল, যাদের উপস্থিতিতে পরিবার মুখর থাকত, বন্ধুদের আড্ডা জমে উঠত, প্রিয়জনদের মুখে হাসি ফুটত। আজ তারা নেই। সময়ের স্রোতে তাদের নাম হয়তো অনেকেই ভুলে গেছে, কিন্তু কোনো না কোনো হৃদয়ে তারা এখনও বেঁচে আছে স্মৃতি হয়ে, ভালোবাসা হয়ে, না বলা হাজারো কথার মাঝে।
কবরস্থানে দাঁড়ালে বারবার মনে হয়, এই পৃথিবীতে আমাদের অবস্থান কতটা ক্ষণস্থায়ী। যে মানুষগুলো একসময় আমাদের পাশে হেঁটেছে, কথা বলেছে, হাসিয়েছে, আজ তারা নীরবে শুয়ে আছে কয়েক মুঠো মাটির নিচে। একদিন আমরাও এই পৃথিবীর সব ব্যস্ততা, সব পরিচয়, সব অর্জন রেখে ঠিক এভাবেই চলে যাব।
তাই যারা আজ কবরবাসী, তাদের ভুলে না যাই। মাঝে মাঝে তাদের জন্য দু'হাত তুলে দোয়া করি। কারণ পৃথিবীর সব সম্পর্ক একদিন শেষ হয়ে গেলেও, দোয়ার সম্পর্ক কখনো শেষ হয় না।
আল্লাহ সকল কবরবাসীকে ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🖤🥀
19/06/2026
আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ❤️
জনাব নামাজ পড়ার সময় যদি পেছনের সারি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন 🙂
19/06/2026
ছোট থাকতি আব্বারে একবার কচিলাম হাটে থাইক্যা লিচু কিনা আইনেন, আব্বা তহুন কোইলো যে খায় লিচু তার থাকে না কিছু 😁😁
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sirajganj
Sirajganj
6700
