সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের বিদ্যুৎ বিল বকেয়া আছে, অতিসত্বর সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করুন।
গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেক সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সদর দপ্তরসহ প্রতিটি জোনাল/সাব-জোনাল অফিসের ক্যাশ শাখায় বিদ্যুৎ বিল গ্রহণ করা হচ্ছে। এছাড়াও রকেট/বিকাশ/নগদ/উপায় মাধ্যমে সার্বক্ষণিক (এস এম এস বিল নম্বর দ্বারা) সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর বিদ্যুৎ বিল পরিশোধ করা যাচ্ছে।
দেশের অর্থনীতির চাকা সচল/গতিশীল রাখতে আপনাদের বকেয়া সমুদয় বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দেশের রাজস্ব আদায়ে আপনিও সক্রিয় ভূমিকা পালন করুন এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে সহায়তা করুন।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ এর কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
অনুরোধক্রমে,
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
অফিসিয়াল ফেসবুক পেজ √
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২০০১ ইং সালে কার্যক্রম শুরুর প্রারম্ভিক সময় হতে সুনামগঞ্জ জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৃহৎ-সহ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার এবং শিক্ষা-স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে সুনামগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশের মানুষের জীবনযা
11/05/2026
বিদ্যুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে দ্রুত বকেয়া বিল পরিশোধ করুন।
30/04/2026
আসসালামু আলাইকুম,
বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ রিভার ক্রসিং টাওয়ারের নিচে নবনির্মিত সার্কিটের তার টানার কাজের জন্য আগামীকাল ০১/০৫/২০২৬ খ্রিঃ (শুক্রবার) নিম্নোক্ত সময়ে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর ৩৩ কেভি ফিডার শাটডাউন থাকবে—
সকাল ৯:০০টা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত
দুপুর ২:০০টা হতে বিকাল ৫:০০টা পর্যন্ত
এ কারণে উক্ত সময়সমূহে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কর্তৃপক্ষ
বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সাব-জোনাল অফিস
বি.দ্র.: আবহাওয়া অনুকূলে না থাকলে শাটডাউন কার্যক্রম বাতিল বা পরিবর্তন হতে পারে।
30/04/2026
পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম।
সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য
সাম্প্রতিক টানা ঝড়, তুফান ও বজ্রপাতের কারণে অনেক স্থানে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়েছে এবং বিভিন্ন ফিডারে ত্রুটি দেখা দিয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িক বিঘ্ন ঘটছে। আমাদের টিম নিরলসভাবে কাজ করে দ্রুত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।
আপনাদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা জরুরি প্রয়োজনে নিচের নম্বরসমূহে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
অভিযোগ কেন্দ্রের ফোন নম্বরসমূহ
১. সদর দপ্তর অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৪
২. ছাতক জোনাল অফিস অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৫
৩. বিশ্বম্ভরপুর সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৬
৪. দিরাই সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬০
৫. জগন্নাথপুর সাব জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬২
৬. শান্তিগঞ্জ সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৪
৭. তাহিরপুর সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৮
৮. দোয়ারাবাজার সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৮
৯. জামালগঞ্জ সাঃ জোঃ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৯
১০. শাল্লা এরিয়া অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭৭১৮
১১. মঙ্গলকাটা অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৫
১২. ছাতক অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৭
১৩. জাউয়াবাজার অভিযোগ কেন্দ্র – ০১৭০৪-১০৮৯৭০
১৪. দোলারবাজার অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৬
১৫. চিনাকান্দি অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭৬০৯
১৬. আকিলশাহ বাজার অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭২৪২
১৭. শ্যামারচর অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬১
১৮. নয়াবন্দর অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৬৩
১৯. জগদীশপুর অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭৩৯৮
২০. গণিগঞ্জ অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭৬০৮
২১. তাহিরপুর অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০১৮৫৭
২২. কলাগাঁও অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০৭২৪৩
২৩. দোহালিয়া অভিযোগ কেন্দ্র – ০১৭৬৯-৪০২৫৭৭
২৪. গোলকপুর অভিযোগ কেন্দ্র – ০১৭১৪-১০৫৮৫৪
২৫. বাংলা বাজার অভিযোগ কেন্দ্র – ০১৭০৪-১০৮৬২৭
হটলাইন নম্বরসমূহ
২৬. সদর দপ্তর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ সাব জোনাল – ০১৭৬৯-৪০৪০৫৮
২৭. ছাতক জোনাল ও দোয়ারাবাজার সাব জোনাল – ০১৭০৪-১০৬৪৮৭
২৮. বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সাব জোনাল – ০১৭০৪-১০৬৪৮৬
২৯. দিরাই ও জগন্নাথপুর সাব জোনাল – ০১৭০৪-১০৬৪৮৫
28/04/2026
সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
গত কয়েকদিন ধরে চলমান কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে খুঁটি ভেঙে গেছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে এবং লাইনের উপর বাঁশ গাছ পড়ে রয়েছে।
এছাড়াও প্রচুর বৃষ্টি ও বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও বিদ্যুৎ সরবরাহ চালু করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি বিদ্যুতের ফিডার চেক করে চালু করার কিছুক্ষণ পর পুনরায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ফিডারটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সমিতির কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এমতাবস্থায়, সম্মানিত গ্রাহকবৃন্দকে ধৈর্য ধারণ করে সমিতির কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
কর্তৃপক্ষ
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
জরুরি বিজ্ঞপ্তি
সম্মানিত গ্রাহকবৃন্দ,
তীব্র তাপদাহ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
বর্তমানে চাহিদা ৬৬ মেগাওয়াট, কিন্তু গ্রীড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৩২ মেগাওয়াট—ফলে লোডশেডিং চলছে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
জানার জন্য:
• পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করে না
• ইচ্ছাকৃতভাবে লাইন বন্ধ রাখা হয় না
• লোডশেডিং একটি জাতীয় সমস্যা
আপনাদের ধৈর্য ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
কর্তৃপক্ষ
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
22/04/2026
গত ২১/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির কিছু স্থিরচিত্র সংযুক্ত করা হলো।
প্রিয় গ্রাহক আপনারা জানেন যে, সুনামগঞ্জ ভৌগলিক দিক দিয়ে বজ্রপাত প্রবণ এলাকা। বজ্রপাতের কারণে প্রতি বছর অনেকরই দুর্ঘটনার স্বীকার হতে হয়। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে পূর্বে করণীয়গুলো নিজে জানুন, অন্যকে জানান।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Weizkhali, Sunamganj 3000
Sunamganj
