17/06/2026
ত্রিশালে "ফ্যামিলি কার্ড" বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন!
নির্বাচনী ইশতেহার কেবল ভোটের মাঠে স্লোগান হিসেবে রেখে দেওয়ার দিন শেষ। বিএনপি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে শুরু করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কর্তৃক দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণের যে পাইলটিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ৩য় পর্যায়ের আনুষ্ঠানিক যাত্রা আগামীকাল ১৭ জুন, ২০২৬, রোজ বুধবার, বিকাল ২:৩০ ঘটিকায় আমাদের ত্রিশালে শুরু হতে যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -
ডাঃ মাহবুবুর রহমান লিটন
মাননীয় সংসদ সদস্য, ১৫২ ময়মনসিংহ-০৭ (ত্রিশাল)
সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমের প্রথম দিনে কাঁঠাল ইউনিয়নের সিংরাইল ৩নং ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এই ফ্যামিলি কার্ডগুলোর মূল লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মা-বোনদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
কোনো মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট বা রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়; সম্পূর্ণ ডিজিটাল ও বৈষম্যহীন যাচাইকরণ শেষে সরাসরি ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা প্রকৃত হকদারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
কাঁঠাল ইউনিয়ন দিয়ে শুরু হওয়া এই শতভাগ স্বচ্ছ ও ডিজিটাল মডেল পর্যায়ক্রমে আমাদের ত্রিশালের প্রতিটি ইউনিয়নে নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

17/06/2026
16/06/2026
16/06/2026