Bangladesh Embassy in Athens - বাংলাদেশ দূতাবাস, এথেন্স

Bangladesh Embassy in Athens - বাংলাদেশ দূতাবাস, এথেন্স

Share

Official page of the Embassy of Bangladesh in Athens, Greece Embassy

16/06/2026

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা ই-পাসপোর্ট রি-ইস্যু করবেন তারা মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র (এন.আই.ডি)-র কপি নিয়ে ই-পাসপোর্টের ফর্ম পূরণ করে নিম্নে উল্লিখিত ঠিকানায় আসতে পারেন। উল্লেখ্য, ই-পাসপোর্টের জন্য কন্স্যুলার ফি ইউরো ১১৮.০০ অবশ্যই খুচরা প্রদান করবেন।
জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজিতে অনলাইনে থাকতে হবে। উল্লেখ্য, ইতোঃমধ্যে যাদের পাসপোর্ট তৈরী আছে, তারা নিজে এসে Delivery Slip দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
ই-পাসপোর্ট রিইস্যু করার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা হলোঃ-
০১। ই-পাসপোর্ট রিইস্যু করার জন্য অনলাইনে ফর্ম পূরণ করে আনতে হবে [অনলাইন ফর্ম লিঙ্কঃ https://epassport.gov.bd/landing/faqs/7 ]।
০২। মুল পাসপোর্ট এবং পাসপোর্ট এর কপি ।
০৩। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) এর কপি।
০৪। জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজিতে অনলাইনে থাকতে হবে।
০৫। পাসপোর্ট হারিয়ে গেলে থানা থেকে জিডির কপি লাগবে।
০৬। ফি ১১৮.০০ ইউরো।

15/06/2026

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় সভা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ, বিদেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান, এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অধিক সংখ্যক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণের উপায় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় সভা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ, বিদেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান, এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অধিক সংখ্যক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণের উপায় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক, এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্‌দী আমিন; এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Photos from Roadmap for Trade, Growth & Economic Diplomacy Conference 2026's post 14/06/2026

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ উদ্যোগে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি ২০২৬'

13/06/2026

Conference on ROADMAP for TRADE, GROWTH and ECONOMIC DIPLOMACY: NAVIGATING RISKS, LIVERAGING RESILIENCE.
The conference organized by Ministry of Foreign Affairs, Bangladesh in partnership with the Bangladesh Investment Development Authority (BIDA).

12/06/2026

The congratulatory message from the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, H.E. Tarique Rahman to the Honorable Prime Minister of the Republic of Malta, Dr. Robert Abela, on his re-election

মাল্টার প্রধানমন্ত্রী ড. রবার্ট আবেলার পুননির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন বার্তা

Photos from Bangladesh Embassy in Athens - বাংলাদেশ দূতাবাস, এথেন্স's post 12/06/2026

পাসপোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
নিম্ন লিখিত এনরোলমেন্ট আইডির পাসপোর্ট সমূহ এথেন্স বাংলাদেশ দূতাবাসে বিতরণের জন্য প্রস্তুত।সকাল ১০.৩০ থেকে দুপুর ৩.০০ ঘটিকার মধ্যে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে -
(নাম্বার বুঝতে সমস্যা হলে ছবিতে ক্লিক / টাচ করুন, প্রয়োজনে জুম করে নিন

12/06/2026

When the World Plays, Bangladesh Celebrates! 🇧🇩

They may not be on the pitch — but no one cheers louder. 🔥

From the narrow lanes of Dhaka to the riverbanks of Meghna, millions of Bangladeshis are living and breathing football — draped in the colours of 🇧🇷 Brazil, 🇦🇷 Argentina, 🇩🇪 Germany, 🇫🇷 France, 🇪🇸 Spain, 🇵🇹 Portugal and many more, turning every street corner into a festival of passion.

This is not just fandom. This is love. Pure, boundless, beautiful love for the beautiful game. ❤️

The Embassy of Bangladesh in Athens salutes every fan back home and shares this infectious spirit with our friends in Greece!

Photos from Ministry of Foreign Affairs, Bangladesh's post 12/06/2026
11/06/2026

পাসপোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
নিম্ন লিখিত এনরোলমেন্ট আইডির পাসপোর্ট সমূহ এথেন্স বাংলাদেশ দূতাবাসে বিতরণের জন্য প্রস্তুত।সকাল ১০.৩০ থেকে দুপুর ৩.০০ ঘটিকার মধ্যে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে -
(নাম্বার বুঝতে সমস্যা হলে ছবিতে ক্লিক / টাচ করুন, প্রয়োজনে জুম করে নিন

Want your business to be the top-listed Government Service in Athens?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Marathonodromon 119
Athens
15452

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00