Santana Chakma Fans Club

Santana Chakma Fans Club

Share

Minister of Industry & Commerce, Jail (Home) O.B.C Welfare Govt of Tripura,

03/06/2026

পেঁচারতলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। মাননীয়া মন্ত্রী Santana Chakma মহোদয়ার ঐকান্তিক প্রচেষ্টায় খুব শিগগিরই পেঁচারতল বাজারে নির্মিত হতে চলেছে আধুনিক দ্বিতল বিশিষ্ট বাজার শেড।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয়া সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে পেঁচারতল বাজারে নির্মাণস্থল পরিদর্শন করেন।

এই বাজার শেড নির্মিত হলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য উন্নত পরিকাঠামো, নিরাপদ পরিবেশ এবং আধুনিক সুবিধা নিশ্চিত হবে। পেঁচারতল এলাকার সার্বিক উন্নয়নে এটি এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

02/06/2026

📌আপনি কি জানেন ত্রিপুরার বিকাশকে গ্লোবাল লেভেলে কে নিয়ে যাচ্ছে!

Santana Chakma

31/05/2026

প্রিয় নেত্রী Santana Chakma 🥰😍🙏










30/05/2026

ছবিতে যাঁকে দেখছেন, তিনি ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য, কারা এবং ওবিসি কল্যাণ দপ্তরের মাননীয়া মন্ত্রী সুশ্রী সান্ত্বনা চাকমা মহোদয়া।

জনসাধারণের সঙ্গে একই সারিতে বসে, কোনো ভেদাভেদ ছাড়াই তাঁদের সঙ্গে আহার গ্রহণ করছেন। এটাই আমাদের সংস্কৃতি, এটাই সেবার মানসিকতা, এটাই ভারতীয় জনতা পার্টির আদর্শ ও সংস্কার। 🙏💛

“সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” — এই মন্ত্রকে ধারণ করেই মানুষের পাশে, মানুষের সঙ্গে।

29/05/2026

গত কিছুদিন আগে পেঁচারথল বিধানসভার অন্তর্গত নবীনছড়ায় এক মর্মান্তিক বজ্রপাতে অকালে প্রাণ হারায় দুই তরুণ ভাই-বোন, সুমন্ত চাকমা ও মীনা চাকমা।
এই হৃদয়বিদারক সংবাদে গভীরভাবে শোকাহত হয়ে জননেত্রী তথা মন্ত্রী Santana Chakma মহোদয়া তাদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় মাননীয়া মন্ত্রী মহোদয়া শোকাহত পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে সর্বমোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন এবং এই কঠিন সময়ে পরিবারটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রয়াত সুমন্ত চাকমা ও মীনা চাকমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 🙏🕯️

Photos from Santana Chakma's post 28/05/2026
Want your business to be the top-listed Government Service in Kailashahar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kailashahar
799263