03/06/2026
ত্রিপুরায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ চন্ডীপুরে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করি। এই অনুষ্ঠানে নাবার্ডের অর্থায়নে পরিচালিত উনকোটি জেলায় গুরুত্বপূর্ণ আঙুরের জাতসমূহের মূল্যায়ন ও জনপ্রিয়করণ প্রকল্প এবং “খেত বাঁচাও অভিযান”-এর শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
03/06/2026
পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মাননীয়া সাংসদ শ্রীমতি কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই শুভ দিনে মা ত্রিপুরাসুন্দরীর চরণে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
03/06/2026
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবসে বাবার চরণতলে জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম।
ত্রিকালদর্শী পরমপিতা মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ বর্ষিত হোক সকলের জীবনে।
02/06/2026
উন্নত শিক্ষার পরিকাঠামো গড়ার ক্ষেত্রে নতুন দিগন্তের সাক্ষী ত্রিপুরা।
২০১৮ সালের আগে যেখানে সুযোগ ছিল সীমিত, আজ সেখানে সাধারণ, কারিগরি ও পেশাগত শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্যের প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্ন পূরণের জন্য উন্নত শিক্ষা ও দক্ষতার সুযোগ পায়।
শিক্ষার উন্নতি, ত্রিপুরার অগ্রগতি।
02/06/2026
আজ ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গে অংশগ্রহণ করি।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের আদর্শ, দর্শন ও জনকল্যাণমূলক কর্মধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণার পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’-এর মহান আদর্শকে সামনে রেখে সর্বস্তরের মানুষের কল্যাণে আরও নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
01/06/2026
স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামোয় ঐতিহাসিক অগ্রগতি, এগিয়ে চলেছে ত্রিপুরা।
২০১৮ সালের আগে যেখানে ছিল মাত্র ২টি মেডিকেল কলেজ, সীমিত আসন ও পরিকাঠামো, আজ সেখানে রাজ্যে গড়ে উঠেছে উন্নত স্বাস্থ্যশিক্ষার নতুন দিগন্ত। মেডিকেল, নার্সিং, ফার্মেসি ও ডেন্টাল শিক্ষার প্রসার, নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হচ্ছে আরও শক্তিশালী ভিত্তি।
মাননীয় প্রধানমন্ত্রী Narendra Modi-এর দূরদর্শী নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী Manik Saha-এর নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যশিক্ষা ক্ষেত্রে ত্রিপুরা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।