AIKS WB

AIKS WB

Share

AIKS WB is the state wing of All India Kishan Sabha

Photos from AIKS WB's post 05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "সারা ভারত কৃষক সভা" বিষ্ণুপুর ২ নং ব্লক কমিটির উদ্যোগে বাখরাহাটে বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা করেন বিশিষ্ট বিজ্ঞানী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ডঃ সিদ্ধার্থ দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগনা জেলা কৃষক সভার সভাপতি সুফল পাল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

05/06/2026

বিশ্ব পরিবেশ দিবসে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার বিদ্যাসাগর মহাবিদ্যালয়, মশাটের যাতায়াতের রাস্তায় পার্থেনিয়ম ও অন্যান্য জঙ্গল পরিস্কার করা হয়।
উপস্থিত ছিলেন কৃষক সভার পক্ষে সোমনাথ ঘোষ,দীপক আদক, আশীষ চ্যাটার্জি তাপস ঘোষ সহ অন্যান্যরা ।

Photos from AIKS WB's post 05/06/2026

এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চন্ডীতলা ১ নং ব্লক এলাকার বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের /মশাট যাতায়াতের রাস্তায় কৃষক, খেতমজুর, শ্রমিক, ছাত্র, যুব সংগঠনের উদ্যোগে পার্থেনিয়ম ও অন্যান্য জঙ্গল পরিষ্কার করা হয়।
আগামী দিনে পরিবেশবান্ধব এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন সোমনাথ ঘোষ আশীষ চ্যাটার্জি, দীপক আদক, সুদীপ্ত দাস, বিকাশ পাল পিন্টু সাঁতরা সহ অন্যান্য কমরেডরা।

21/05/2026

পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার কাউন্সিল সদস্য ও দীর্ঘ সময় ধরে প্রাদেশিক দপ্তর সম্পাদক কমরেড অসীম সাউ আজ সকাল ৬ : ১৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন।

কমরেড অসীম সাউয়ের মরদেহ আজ দুপুর ১২ টা নাগাদ প্রাদেশিক কৃষক সভার দপ্তরে নিয়ে আসা হবে। প্রয়াত কমরেড অসীম সাউয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঐ সময়ে প্রাদেশিক কৃষক সভার দপ্তরে কমরেডদের উপস্থিত থাকতে অনুরোধ করছি।

প্রয়াত কমরেড অসীম সাউ লাল সেলাম।

পরেশ পাল
রাজ্য সম্পাদক

২১/০৫/২০২৬

02/05/2026
Photos from AIKS WB's post 01/05/2026

আজ পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য দপ্তরে ঐতিহাসিক মে দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক ও সভাপতি, এছাড়াও সারা ভারত কৃষক সভার সহ সভাপতি অমল হালদার ও অন্যান্য কমরেডরা।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Harekrishna Konar Bhavan, S N Banerjee Road, Maula Ali, Taltala
Kolkata
70014