05/06/2026
অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় বাহিনীর সরিয়ে নাও, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন শুরু কর, ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাও।
Official page Of AlDSO, West Bengal State Committee
Our WhatsApp Community
ছাত্র আন্দোলনের খবর link
https://chat.whatsapp.com/H8s7w8Ecus1BtFKMUlV6aJ
05/06/2026
অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় বাহিনীর সরিয়ে নাও, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন শুরু কর, ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাও।
05/06/2026
দিনহাটায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান...
দিনহাটার পোয়াতুরকুঠিতে ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দ্রুত বিচারের দাবিতে কোচবিহারের পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ স্মারকলিপি প্রদান করা হলো ছাত্র সংগঠন AIDSO কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনেরর কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম সহ জেলা নেতৃবৃন্দ।
কোচবিহার জেলার দিনহাটায় ১১ বছরের নাবালিকা ছাত্রীর নৃশংস হত্যার প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এসপি অফিস ডেপুটেশন।
05/06/2026
দেশ জুড়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আগামী ২৪ শে জুলাই হায়দ্রাবাদের জাতীয় কনভেনশন
সারা দেশ জুড়ে বেড়ে চলা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আগামী ২৪ শে জুলাই হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় কনভেনশন। কনভেনশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস জে চেলামেশ্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী, তথ্যচিত্র নির্মাতা এবং কবি গওহর রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শোভা গুপ্তা। এই কনভেনশনে বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশীষ প্রহরাজ, বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের যুগ্ম সম্পাদক শ্রুতি শিবহারে এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। কনভেনশনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কাউন্সিলের সহ সভাপতি অশ্বিনী কে এস। আপনিও যোগ দিন। স্বেচ্ছাসেবক হন।
05/06/2026
একাদশ দ্বাদশে সেমিস্টার বাতিল, প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু , সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ , স্কুল বন্ধের চক্রান্ত বাতিল , স্নাতকে চার বছরের ডিগ্রী কোর্স বাতিল , গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন সহ
সরকারি শিক্ষা ধ্বংসের নীল নকশা জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যজুড়ে ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হোন।
স্কুলে ঢুকতে না দেওয়ায় মেদিনীপুরে প্রাইমারি স্কুল পড়ুয়াদের বিক্ষোভ
ছাত্র শিক্ষক অভিভাবকদের পথ অবরোধ
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন দিনহাটায় ১১বছরের (ষষ্ঠ শ্রেণির) ছাত্রীর! ন্যায়বিচারের দাবীতে সোচ্চার AIDSO
উচ্ছেদের আতঙ্কে বই পাড়া । প্রতিরোধের বার্তায় মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষাকর্মী, বই বিক্রেতা সহ নাগরিক সমাজ
02/06/2026
কলকাতার ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ঐতিহ্য কলেজস্ট্রিট বই পাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। চলছে চাপানউতোর। বাড়ছে আতঙ্ক। কিন্তু আমরা চুপ থাকব না। বুকের রক্ত ঢেলে চলবে বই পড়া ও বই পাড়া রক্ষার লড়াই। আমরা পাশে আছি। আমরা প্রস্তুত আছি।
01/06/2026
বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে ছাত্র আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ৩০মে -১জুন মেচেদার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা। এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত কর্মী- সংগঠকরা প্রতিনিধিত্ব করেন। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সাধারণ সম্পাদক কমরেড শিবাশীষ প্রহরাজ, সেন্ট্রাল কাউন্সিলের কোষাধ্যক্ষ কমরেড শামসুল আলম, সেন্ট্রাল কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড মণিশংকর পট্টনায়ক, সেন্ট্রাল কাউন্সিল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব। এই সভার শেষদিনে বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কমল সাঁই। সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃত্বের পক্ষ থেকে বর্তমান সময়ে সংগঠনের নেতাকর্মীদের উপযুক্ত রাজনৈতিক চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা ও সমগ্র রাজ্যজুড়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।