BJP Barrackpore Assembly

BJP Barrackpore Assembly

Share

official page of
BJP Barrackpore Vidhansabha (108)

06/06/2026

তৃণমূলীদের জন্য বিজেপির দরজা বন্ধ, বললেন Samik Bhattacharya

Photos from BJP Barrackpore Assembly's post 06/06/2026

আজ কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আয়োজিত “কৃষক সম্মেলন”-এ উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। কৃষির অগ্রগতি মানেই দেশের অগ্রগতি। কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে সকলের সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতের সমৃদ্ধ বাংলার পথ প্রশস্ত করবে।
কৃষকদের পাশে থেকে তাঁদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।

Photos from BJP Barrackpore Assembly's post 06/06/2026

ব্যারাকপুর ও টিটাগড়ের মানুষের দীর্ঘদিনের রেল-সংক্রান্ত সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে তুলে ধরে আজ রেল মন্ত্রকের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেছি।

ফুটওভার ব্রিজ, উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণ, স্টেশন আধুনিকীকরণ, প্রবীণ নাগরিকদের জন্য লিফট ও এসকেলেটর, গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ, পানীয় জল ও যাত্রী পরিষেবার উন্নয়ন, মেট্রো পরিষেবা সম্প্রসারণ সহ একাধিক জনস্বার্থমূলক দাবির কথা জানানো হয়েছে।

মানুষের সুবিধা, নিরাপত্তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই দাবিগুলির দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছি। ব্যারাকপুর লোকসভার প্রতিটি মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব, সেই দায়িত্ব পালনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মানুষের দাবি, মানুষের স্বার্থেই আমার লড়াই।

05/06/2026

ব্যারাকপুরের ১৪ নম্বর রেলগেট দীর্ঘদিন ধরে ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার মানুষের নিত্যদিনের যাতায়াতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে আসছে। এই জনদুর্ভোগের স্থায়ী সমাধানের লক্ষ্যে রেল কর্তৃপক্ষের কাছে উড়ালপুল অথবা আন্ডারপাস নির্মাণের প্রস্তাব জানানো হয়েছে। পাশাপাশি, উন্নয়নের এই কাজে যাতে এলাকার কোনও বাসিন্দার বাড়ি কিংবা ব্যবসায়ীদের দোকানের ক্ষতি না হয় এবং সকলের স্বার্থ সুরক্ষিত থাকে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে।

05/06/2026

শ্রদ্ধেয় গুরুজি শ্রী মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকরজি-এর পুণ্যতিথিতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
তাঁর আদর্শ, দূরদর্শিতা, জাতীয়তাবোধ এবং সমাজগঠনের প্রতি আজীবন নিবেদন আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণার উৎস। দেশ, সংস্কৃতি ও সংগঠনের প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও ত্যাগের পথ আগামী প্রজন্মকে দেশসেবার জন্য অনুপ্রাণিত করে যাবে।

Photos from BJP Barrackpore Assembly's post 05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি গর্বিত।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
আসুন, আমরা প্রত্যেকে আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে অন্তত একটি করে গাছ রোপণ করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও সুস্থ পৃথিবী গড়ে তুলি।

Photos from BJP Barrackpore Assembly's post 04/06/2026

ব্যারাকপুর ওয়ার্ড নং–২, কালিয়া কালু, ১৭ নং রেল গেটে ভারত মাতা পূজা ও নবনির্মিত পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।
ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশের পাশাপাশি সংগঠনের শক্তি বৃদ্ধির এই উদ্যোগ আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনসেবার কাজে আরও গতি আনবে। সকল আয়োজক ও উপস্থিত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from BJP Barrackpore Assembly's post 04/06/2026

আজ ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলাম। মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমই আমাদের এগিয়ে চলার শক্তি। সকলের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবার কাজে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার রইল।

Photos from BJP Barrackpore Assembly's post 03/06/2026

টিটাগড় পৌরসভার আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশগ্রহণ করলাম। এলাকার সামগ্রিক উন্নয়ন, নাগরিক পরিষেবা আরও সুদৃঢ় করা এবং জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে জনগণের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে টিটাগড়ের উন্নয়নের পথকে আরও মজবুত করবে।
জনগণের কল্যাণই আমাদের অঙ্গীকার।

Photos from BJP Barrackpore Assembly's post 03/06/2026

আজ ব্যারাকপুরের সুকান্ত সদনে ‘অন্নপূর্ণা যোজনা’-র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।
আর্থিকভাবে অসচ্ছল ও প্রয়োজনমন্দ মহিলাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা। এই উদ্যোগের মাধ্যমে বহু পরিবার আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার সুবিধা লাভ করবেন, যা তাঁদের জীবনযাত্রাকে আরও স্বনির্ভর ও সুরক্ষিত করে তুলবে।
মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনমুখী প্রকল্প আরও সফল হোক—এই কামনা করি।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


BARRACKPORE
Kolkata
700120