West Bengal Police

West Bengal Police

Share

Official page of West Bengal Police. Dial 100/1093 for Emergency. West Bengal Police Control

05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। একটি একটি করে গাছ মিলেই গড়ে উঠবে সবুজে মোড়া এক সুন্দর পৃথিবী, যা আগামী প্রজন্মের জন্য নিশ্চিত করবে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।

05/06/2026

JENPAS (UG) - 2026, JEPBN - 2026 and JEMScN - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 07.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates.

For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.

Photos from West Bengal Police's post 05/06/2026

প্রতারণার ফাঁদ থেকে সাবধান!

সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে অপরাধীরা। বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেদের পুলিশ, আইনজীবী, সরকারি ও রাজনৈতিক সংস্থার বা দলের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছে তারা। তারপর জানতে চাইছে— আপনার নামে কোনো থানায় মামলা বা অভিযোগ আছে কিনা! এরপর সেই আইনি ঝামেলাটি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে UPI, ব্যাঙ্ক ট্রান্সফার বা অন্যান্য অনলাইন মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করছে।

মনে রাখবেন ফোনে কোনো আইনি রফা হয় না! কোনো থানা বা আদালত ফোনে টাকা নিয়ে কোনো মামলা নিষ্পত্তি করে না। এই ধরনের ফোনকল, মেসেজ বা টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়ো এবং বেআইনি।

এই ধরণের ফোন আসলে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। কোনো অবস্থাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। প্রয়োজনে কলের নম্বর, কল রেকর্ডিং এবং স্ক্রিনশট রাখুন। নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। এছাড়াও হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানাতে পারেন।

মনে রাখবেন একটা ছোট ভুল আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন।

Purba Medinipur District Police

Photos from West Bengal Police's post 04/06/2026

বধূ নির্যাতনে সাজা ঘোষণা

মুর্শিদাবাদ পুলিশ জেলার খরগ্রাম থানার পুনিয়া এলাকার ঘটনা। বাবু দাস বিয়ে করে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। বিয়েতে সাধ্যমত পণের সামগ্রী দিয়ে মেয়েকে বিয়ে দেন অসহায় বাবা। তবুও, সংসার শুরুর কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি– কেউ বাদ দিত না নির্যাতন। অশান্তি আর অত্যাচারে জটিল হয়ে ওঠে দাম্পত্য।

এমনই একদিন, ঝামেলার পর, শশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যান তিনি।

এরপর, মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় খড়গ্রাম থানায়। তদন্তভার বর্তায় যথাক্রমে দুই তৎকালীন সাব-ইন্সপেক্টর, বর্তমানে ইনস্পেক্টর, বাবিন মুখার্জী ও তন্ময় ভক্তের উপর। তাঁদের তত্ত্বাবধানে অভিযুক্ত বাবু দাস, ভানু দাস ও সাগর দাসকে গ্রেফতার করে পুলিশ। সবশেষে, মামলার অন্তিম তদন্তকারী অফিসার, তৎকালীন সাব-ইন্সপেক্টর, পার্থ সারথী দে তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বাবু দাস ও ভানু দাসকে ১০ বছরের কারাদণ্ড সহ প্রত্যেককে ১০,০০০/- টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি, অন্য আর এক অভিযুক্ত সাগর দাসকে ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশও দিয়েছেন আদালত।

Murshidabad District Police

Photos from West Bengal Police's post 03/06/2026

নাবালিকাকে যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাবাস দোষীদের

২০২১ সালের ২৪ এপ্রিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে নাবালিকাকে বিভিন্ন কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় মানব রায় ও বিশ্বদেব রায় নামের দুই অভিযুক্ত। ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ময়নাগুড়ি থানার।

বিষয়টি পরিবারের নজরে আসা মাত্রই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর মনিভূষণ রায় তৎক্ষণাৎ তদন্তে নেমে গ্রেফতার করেন অভিযুক্তদের। এরপর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল করেন চার্জশীট।

মামলার রায় ঘোষণা হয়েছে সদ্য। মহামান্য আদালত দুই অভিযুক্তকেই ৩০,০০০/- টাকা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

যদিও কোনও ক্ষতিপূরণই যথার্থ নয়, তবু, মহামান্য আদালত মানবিক দিক বিবেচনা করে নাবালিকার পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

যৌন নির্যাতনের মত এহেন ঘৃণ্য কাজের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্তেরা।

Jalpaiguri Police

Photos from West Bengal Police's post 02/06/2026

সদ্যজাত সন্তানকে হত্যা— যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের!

হুগলী গ্রামীণ জেলা পুলিশের পাণ্ডয়া থানার বৈঞ্চি গ্রাম। সেখানেই বয়ে চলেছে মারি খাল। ওই খালের জলেই হঠাৎ একদিন একটা শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকার কিছু মানুষজন। ২৪ ডিসেম্বর, ২০২০ সালের ঘটনা। সঙ্গে-সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে।

এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পাণ্ডুয়া থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার।

তদন্তে নেমে তিনি স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পারেন যে, পূর্ণিমা টুডু নামের এক মহিলা বেশ কিছু মাস ধরেই গর্ভবতী ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁর সন্তান হওয়ার কোনো খোঁজখবর পাওয়া যায় নি। ফলে সন্দেহের প্রথম তীর গিয়ে পড়ে ওই মহিলার উপরেই। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই উঠে আসে এক নৃশংস সত্য!

স্বামী নারায়ণ টুডু ও স্ত্রী পূর্ণিমা টুডু দু'জনে মিলে খুন করেছে তাদের সদ্য পৃথিবীতে আসা বাচ্চাটিকে! তারপর প্রমাণ লোকাতে তাকে ফেলে দিয়ে এসেছে খালের জলে। অতটুকু ওই বাচ্চাটির অপরাধ? সে মেয়ে!

তদন্তকারী অফিসার সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে সম্পূর্ণ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।

সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অপরাধী দম্পতিকে ১০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

ভাবা যায়! শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে একরত্তি একটা শিশুকে মেরে ফেলেছে তার বাবা-মা। ফলাফল? যাবজ্জীবন শ্রীঘরবাস!

সমাজে এইরূপ জঘন্য অপরাধের পরিণতির নিদর্শন স্বরূপ একেবারে উপযুক্ত শাস্তি পেয়েছে দোষীরা।

Hooghly Rural Police

31/05/2026

From Challengers to Champions!

31/05/2026

সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।

সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।

বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।

30/05/2026

The Online Common Entrance Examination for Recruitment in Indian Army is scheduled to be held from 01.06.2026 to 12.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.

Photos from West Bengal Police's post 30/05/2026

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড বাবার

২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি। বামনগোলা থানার খিরিপাড়া গ্রামের ঘটনা। এক সামান্য বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বাবা ছেলের মধ্যে, ক্রমশ বচসা বাড়লে উত্তপ্ত হয়ে নিজের ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত রিন্টু মুর্মু। গুরুতর আহত অবস্থায় মাইকেল মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত ঘটনার ভিত্তিতে মৃত মাইকেলের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বামনগোলা থানায় একটি মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শেরিং শেরপার তদন্তে শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত, তদন্ত শেষে জমা দেওয়া হয় চার্জশীট।

সদ্য এই মামলার রায় বেরিয়েছে। সামান্য বিবাদের জেরে নিজের ছেলেকে হত্যা করার মতো এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানা-সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Malda District Police

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


31 Belvedere Road, Alipore
Kolkata
700027