Humayun Kabir Official

Humayun Kabir Official

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humayun Kabir Official, Social service, Riyadh.

05/05/2026

জীবনের পথে
মোঃ হুমায়ুন কবীর।

জীবনের পথে বিপদ এলে
ভয় যেন না পাই,
বিপদ থেকে উত্তরণে
নতুন দিশা পাই।
এমন শক্তি দাও অন্তরে—
এই তো শুধু চাই।
ঝড়-তুফানকে বুকের মাঝে
সাহসে করি জয়,
প্রতিটি আঘাত শেখায় মোরে
নতুন পথের পরিচয়।

অন্ধকারে পথ হারালে
নাই-বা জ্বলে আলো,
নিজের মনেই জ্বালিয়ে নেব
আশার প্রদীপ ভালো।
কেউ না থাকুক পাশে যদি
নিঃসঙ্গ রাত জেগে,
নিজেই হব নিজের সাথী
চলব দৃঢ় বেগে।

জীবন নামের এই খেলাতে
হার মানব না কভু,
পড়ে গিয়েও উঠে দাঁড়াব—
এই মোর প্রতিজ্ঞা সবু।
দুঃখ যদি নেমে আসে
ঝড়ের মতো তীব্র,
তবুও মাথা উঁচু রাখি
হৃদয় রাখি দৃঢ়।
সুখের দিনে তোমায় রাখি
মনের গভীর তলে,
দুঃখের রাতে দাও হে শক্তি
জিতি জীবন-খেলে।

নিওম, তাবুক, সৌদি আরব। ০৫-০৫-২০২৬

17/04/2026

রক্তাক্ত পতাকা

জ্বলে উঠেছিল বুক, ফুঁসে উঠেছিল রক্ত,
স্বাধীনতার নেশায় জাতি হয়েছিল মুক্ত।
লাঠি-গুলি-কাঁদানে গ্যাস থামাতে পারেনি,
মৃত্যুকে বুকে নিয়ে মিছিল থামেনি।

রাজপথ কাঁপিয়ে এসেছিল ঝড়,
লক্ষ কণ্ঠে এক স্লোগান — বাংলা স্বাধীন হও।
বুলেট এসেছিল বুকে, তবু বুক টান,
মাটিতে লুটিয়েও দিয়ে গেছে প্রাণ।

সেই রক্ত মিশে গেছে পদ্মার নদীর বুকে,
মেঘনার ঢেউয়ে ভাসে, যমুনার মুখে।
হাওরের জলে, সুন্দরবনের ছায়ে,
শহীদের নাম লেখা প্রতিটি নদীর গায়ে।

হাটে মাঠে গ্রামে পড়ে, সারি সারি লাশ,
বাংলার মাটি ভেজা — কান্নার দীর্ঘশ্বাস।
মায়ের বুক খালি হলো, বোনে কাঁদে রাত,
তবু দেশ পেয়েছে তার মুক্তির প্রভাত।

হায় স্বাধীনতা! তুমি কত দামি,
তোমার মূল্য গুনেছে এই জাতি,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত ঋণে।
নামহীন শহীদের রক্তে লেখা তুমি,
বাংলার বুকে আঁকা — চিরকালের ভূমি।

এই পতাকা শুধু লাল-সবুজ নয়,
এতে মিশে আছে লক্ষ প্রাণের পরিচয়।
প্রতিটি সুতোয় জড়ানো কারো বাবার নাম,
কারো ভাইয়ের শেষ রক্ত — অনন্ত অবিরাম।

স্বাধীনতা, তোমাকে ভালোবাসি বলে,
তোমার প্রেমে বুকে বাঁধি সাহস,
রাজপথে আজও বেজে উঠে
লক্ষ কণ্ঠের আওয়াজ।
রক্তের ঋণ শোধ হয় না কোনো দিন,
তবু বেঁচে থাকে জাতি — অদম্য, অটল, দৃঢ় চেতনা নিয়ে।

মোঃ হুমায়ুন কবির। তাং ১৭-০৪-২০২৬

30/01/2026

হঠাৎ দেখা

হঠাৎ যদি দেখা হয় তোমার আমার—
হঠাৎ যদি দেখা হয়ে যায়,
মেঠোপথে তোমার আর আমার!
ধানক্ষেতের ফাঁক গলে নেমে আসে নরম বিকেল,
চুপচাপ দাঁড়িয়ে থাকে সময়, থমকে যায় সব কোলাহল।
চোখে চোখ পড়তেই বুঝে যাই—
এতোদিনের নীরবতা কথা বলতে চায়,
ঠোঁটের কোণে লুকোনো হাসি,
হাওয়ায় ভাসে পুরোনো কোনো ব্যথা-ভরা গান গাই।

তোমার চোখে পড়লে আমার ফেলে আসা দিন,
আমার চোখে জ্বলে উঠবে পুরনো কোন ঋণ!
হাঁটবো পাশাপাশি, মাঝখানে অদৃশ্য দেওয়াল,
একই আকাশ, তবুও পথ দুটো আলাদা চিরকাল।
আমি বলি না কিছু, তুমিও নও প্রশ্নমুখর,
মাটির গন্ধে মিশে যায় আমাদের অপরাধ না -অপরাধহীন স্মৃতিময় অবিরত স্বর।
হেঁটে যাই দু’পাশে—একই পথে, তবু আলাদা,
হঠাৎ দেখা—হঠাৎই, তবু যেন চিরচেনা।
আর বিদায়ের আগে, গোধুলির মায়াবী লগ্নে, সন্ধ্যার আলোয়, নক্ষত্রের রুপোলী আগুন ভরা রাতে,
পূর্নিমার জোছনা ভরা রাতে,
সিউলী ফুলের মূহু মুহু ঘ্রাণে!

একটুখানি নীরবতা রেখে যাই দু’জনেই—
যেন আবার কখনো, এই মেঠোপথেই
হঠাৎ করে, দেখা হয়ে যায় তোমার আর আমার।

মো: হুমায়ুন কবির। নিওম, সৌদি আরব। ৩০-০১-২০২৬

25/12/2025

তুমি কেমন বাঙালি?
---------------

তুমি কেমন বাঙালি—বল তো শুনি আজ,
তোমার নাম শুনে কাঁপে ইতিহাসের সাজ।
তোমার ভয়ে থরথর করে এক বৃদ্ধের বুক,
যার রক্তে কেনা স্বাধীনতা—আজ তারই দুঃখ সুখ!

তোমার গুলিতে ঝরে পড়ে কত নিরীহ প্রাণ,
মায়ের আঁচল শূন্য হয়, নিস্তব্ধ হয় গ্রাম।
তোমার হৃদয়ে কি আছে করুণা-মমতার সুর?
নাকি পাথর হয়ে গেছে মানবতার পুর?
মঞ্চে উঠে নীতির কথা, বজ্রকণ্ঠে ভাষণ,
অন্ধকারে লুকিয়ে রাখো সন্ত্রাসের আসন।

তোমার ভয়ে কেঁপে ওঠে কত শত নারীর প্রাণ,
আর তুমি গড়ো ক্ষমতার রক্তাক্ত সিংহাসন!
মুক্তিযোদ্ধার গলায় জুতা—কী ভয়ংকর দৃশ্য!
রাজাকারের উল্লাসে ভরে ওঠে তোমার ইচ্ছা।
দেশপ্রেমিক নাম শুনলেই চোখে আগুন জ্বলে,
রক্ত ঝরালে তবেই বুঝি আনন্দ তোমার ফলে!

হাতে তোমার অস্ত্র ঝিলিক, পেছনে বিদেশি ছায়া,
দেশমাতার বুকে ওঠে ঝড়—তুমি তার নিষ্ঠুর মায়া।
যে সত্যের বুকে দাঁড়ায় বুক পেতে নির্ভীক,
তাকেই তুমি গুলি করো—তোমার নিয়ম নীতিক!
ধর্ষিতার আর্তনাদে কাঁপে না তোমার বুক,
হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খাও সব সুখ।
বিদ্রোহের নামে বাজাও লড়াইয়ের ডঙ্কা,
তার আড়ালে চাঁদাবাজি—লুটে নাও মানুষের শঙ্কা।

তুমি বিপ্লবী নও—তুমি রক্তচোষা ছায়া,
তুমি দেশপ্রেমিক নও—তুমি বিশ্বাসঘাতক মায়া।
ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে একদিন তুমি,
রায় লেখা থাকবে স্পষ্ট—তুমি দেশদ্রোহী খুনি!

মো: হুমায়ুন কবীর
২৫-১২-২০২৫
আমার কবিতায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Riyadh