06/22/2026
Picnic 2026
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Greater Bairagibazar Society of USA Inc, Social service, Bronx, The Bronx, NY.
06/22/2026
Picnic 2026
06/20/2026
একটি শোক সংবাদ
বিয়ানীবাজার উপজেলার, কসবা গ্রাম নিবাসী, বর্তমানে নিউইয়র্ক জ্যামাইকার স্থায়ী বাসিন্দা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমানে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য জনাব আব্দুল হাসিব মনিয়া সাহেব আজ শনিবার ভোর ৪:২৬ মিনিটের সময় জ্যামাইকার নিজ বাসায় ইন্তেকাল হইয়াছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শনিবার বাদ মাগরিব ৮:৩০ মিনিটের সময় ওজনপার্ক আল-আমান মসজিদে 203 Forbell Street, Ozone Park, NY 11208 অনুষ্টিত হইবে।
মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ আজ শনিবার বাদ এশা ১০:০০ ঘটিকার সময় জামাইকা দারুস সালাম মসজিদে 148-16 87th Road, Jamaica, NY 11435 অনুষ্টিত হইবে।
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক এর পক্ষ থেকে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
06/09/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আরিজখাঁটিল্লা নিবাসী আমাদের সকলের প্রিয়জন জনাব মজির উদ্দিন সাহেব আজ সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ব্যক্তিগতভাবে তাঁর সাথে আমার অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তিনি ছিলেন একজন অমায়িক, বিনয়ী ও সদালাপী মানুষ। বিশেষ করে নামাজের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সচেতন ও যত্নশীল। বাজারে দেখা হলেই তাঁর হাস্যোজ্জ্বল মুখ ও আন্তরিক কুশল বিনিময় সবার মনকে আনন্দিত করত।
মানুষ হিসেবে ভুল-ত্রুটি থাকাই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল গুনাহ ও ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। আমীন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সইবার তাওফিক দান করুন।
মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
শোকার্ত
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক পরিবার
06/06/2026
Heartiest Congratulations to Mr. Mosharrof Hussain, your accomplishment brings us immense pride.
Assalamu Alaikum everyone,
Alhamdulillah, we are pleased to share that Greater Bairagibazar Society of USA Inc. is now officially registered as a Nonprofit Organization in New York State (NYS).
Thank you all for your support, prayers, and encouragement. We look forward to working together for the benefit of our community.
JazakAllah Khair.
Greater Bairagibazar Society of USA Inc.
-: শোক সংবাদ :-
😢 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😢
খশির মারুকটিল্লা নিবাসী হাজী মোঃ নিছার উদ্দিন সাহেব, মোঃ আলী হাসান ও আলী জাহেদ এর সম্মানিত পিতা, আজ সকাল ৭:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
জানাযার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।
শোকাবহ
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক পরিবার
05/08/2026
ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঘুঙ্গাদিয়া (নোয়াগাঁও মাজর টিল্লা) নিবাসী মরহুম জনাব ইশাদ আলী সাহেবের পুত্র মোহাম্মদ মিনহাজ উদ্দিন গত দুইদিন পূর্বে মরা গাঙ্গে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। গত দুইদিন যাবৎ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ব্যাপক খোঁজাখুঁজির পর অবশেষে বাংলাদেশ সময় আজ সকালে তাঁর মৃতদেহ পানিতে ভেসে উঠেছে।
মরহুমের এই অকাল মৃত্যুতে বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইন্ক পরিবার আমরা গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন।
শোকাবহ:
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইন্ক